সিদ্ধিরগঞ্জে পদ্মা ডিপোর পাম্প হাউজে আগুন আহত-৭
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১১:৩৮ এএম
সিদ্ধিরগঞ্জে পদ্মা অয়েল কোম্পানির ডিপোর পাম্প হাউজে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এসময় আগুন নিভাতে গিয়ে আহত হয়েছেন সাতজন। গতকাল মঙ্গলবার সকাল নয় টার দিকে গোদনাইল এসও এলাকায় এ ঘটনা ঘটে।
আদমজী দমকল বাহিনীর তিনটি ইউনিট প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ করেন। আহতরা হলেন, শাজাহান কবির (৫০), শফি (৬০), সিরাজ (৫২), মহিউদ্দিন (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)। তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আগুনে পুড়েছে অন্তত ১০/১২ টি অকটেন, ডিজেলের পাম্পিং মটর ও ইলেকক্ট্রিক তার পুড়ে গেছে বলে জানায় ডিপো কর্তৃপক্ষ।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারি পরিচালক ফখরুদ্দীন আহমেদ জানান, খবর পেয়েই আদমজীর তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিল শর্টসার্কিট পথকে আগুনের সূত্রপাত হয়েছে। ক্ষয়-ক্ষতির পরিমাণ নির্ণয়ে তদন্ত চলছে। এন.এইচ/জেসি


