বন্দরে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকীতে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ১২:১৮ পিএম
বন্দর কদমরসুল পৌর আওয়ামী লীগের সভাপতি প্রয়াত বীর মুক্তিযোদ্ধা জসিম উদ্দিনের নবম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার (৩১ জানুয়ারি) বাদ আছর নাসিক ২৩ নং ওয়ার্ডস্থ নবীগঞ্জ কদম রসুল দরগাহ শরিফে পরিবারের পক্ষ থেকে মিলাদ ও দোয়ার আয়োজন করা হয়।
২০১৪ সালের ৩১ জানুয়ারী শুত্রবার স্থানীয় এক জামে মসজিদে জুমার নামাজ আদায় অবস্থায় পৃথিবির মায়া ত্যাগ করে নাফেরার দেশে চলে যান বন্দর কদম রসুল পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত বীর মুক্তিযুদ্ধা জসিম উদ্দিন ।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন প্রধান, নাসিক ২৪ নং ওয়ার্ড কাউন্সিলর মো. আফজাল হোসেন, বন্দর থানা আওয়ামী লীগের যুগ্ম সাধ্রণ সম্পাদক সাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্র লীগের সাবেক সহ সভাপতি রাজু আহম্মেদ সুজন, জেলা আওয়ামী লীগ নেতা সিরাজুল ইসলাম, মো. জামান, মহানগর ২৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মো. আঙ্গুর, মো. ফারুক প্রধান, মরহুমের ছোট ছেলে মহানগর ছাত্রলীগ নেতা আরাফাত কবীর ফাহিমসহ বিভিন্ন দলের নেতাকর্মী ও এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন । এন.এইচ/জেসি


