ফতুল্লার তক্কারমাঠ এলাকায় রাস্তার পাশে একটি পুকুরে ভেসেছিল নবজাতকের লাশ। মঙ্গলবার ৩১ জানুয়ারি দুপুরে ফতুল্লার তক্কারমাঠ হাজী বাড়ির সংলগ্ন পুকুর থেকে নবজাতকের লাশটি উদ্ধার করে পুলিশ। পুলিশ জানায়, গতকাল সকালে এলাকার লোকজন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় পুকুরে নবজাতকের লাশ ভেসে থাকতে দেখেন। পরে এলাকাবাসী বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নবজাতকের ভ্রুণ উদ্ধার করেছে। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক মো. মফিজুল ইসলাম বলেন, পুকুর থেকে নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে পরিচয় জানা যায়নি।
এস.এ/জেসি


