Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৯ পিএম

রূপগঞ্জে দেশীয় অস্ত্রসহ তিন ডাকাত গ্রেফতার
Swapno



রূপগঞ্জের গঙ্গানগর এলাকা হতে ডাকাতির প্রস্ততি গ্রহণকালে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের ৩ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (৩১ জানুয়ারী ) দিবাগত রাতে এক বিশেষ অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।

 

 

গ্রেফতারকৃত আসামীরা হলো মৃত.জাবেদ আলীর ছেলে ডাকাত সর্দার মো. রুবেল মিয়া, ফজর আলীর ছেলে মো. আলী হোসেন, আহসান উল্লাহর ছেলে মো. শাকিল মিয়া। এ সময় গ্রেফতারকৃত আসামীদেও হেফাজত হতে ২টি রামদা, ১টি লোহার ছুরি, ১টি চাপাতি, ২টি হেস্কো ব্লেড, ও ৪টি মোবাইল উদ্ধার করা হয়।

 

 

র‌্যাবের এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্য, তারা দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ এবং ঢাকা সহ দেশের বাজার এলাকায় অবস্থিত ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানে ডাকাতি করে আসছে।

 

 

নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন, মুড়াপাড়া বাজারে অবস্থিত এডিভল অয়েল লিমিটেড এ ডাকাতি কালে তাদেরকে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এন.এইচ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন