Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় পুলিশের বাড়িতে চুরি

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

ফতুল্লায় পুলিশের বাড়িতে চুরি
Swapno

 

ফতুল্লার ভূঁইগড়ে পুলিশ সদস্যের বাড়ীতে সংঘটিত হয়েছে দুর্ধর্ষ চুরির ঘটনা। পুলিশ সদস্য আনসারুল হকের ফ্ল্যাটের তালা ভেঙ্গে চুরি করে নিয়ে গেছে ১০ ভরি স্বর্ণালংকার সহ নগদ ১ লাখ ৭০ হাজার টাকা। এ ঘটনায় পুলিশ সদস্যের ভাগিনা মো. সোরহাব বাদী হয়ে অজ্ঞাতনামা চোরদের আসামী করে শনিবার (৪ ফেব্রুয়ারি) ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে। মামলায় উল্লেখ্য করা হয়েছে যে, বাদীর মামা আনসারুল হক কক্সবাজার জেলার কুতুবদিয়া থানায় পুলিশ সদস্য হিসেবে কর্মরত রয়েছে।

 

অপরদিকে তার স্ত্রী মরিয়ম বেগম(৪২) এক কন্যা আশা(২০) কে নিয়ে নিয়ে ফতুল্লা মডেল থানার ভুইগড় গিরিধারাস্থ আবাসে এলাকায় আব্দুর রহমানের বাড়ীয় দ্বিতীয় তলায় ভাড়ায় বসবাস করে আসছিলো। চলতি মাসের ২ তারিখ সকাল ১০ টার দিকে বাদীর মামী মরিয়ম বেগম তার কন্যা আশা কে নিয়ে ঢাকার রাজারবাগস্থ পুলিশ লাইনে রেশন আনতে যায়। বেলা ১১ টার দিকে বাড়ীওয়ালার মেয়ে রিমা আক্তার বাদী কে ফোন করে জানায় তার মামার বাসায় চুরি হয়েছে। সে তখন বিষয়টি মামী কে অবগত করে। পরে তারা বাসায় এসে দেখতে পায় যে স্টিলের আলমারী ভেঙ্গে দশ ভরি ওজনের বিভিন্ন স্বর্নকার সহ নগদ ১ লাখ ৭০ হাজার  টাকা চুরি করিয়া নিয়ে গেছে।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানায়, বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে। চুরি যাওয়া স্বর্নালংকার ও টাকা উদ্ধার সহ জড়িতদের সনাক্ত করে গ্রেফতারেরে চেষ্টা করছে পুলিশ।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন