Logo
Logo
×

নগরের বাইরে

ঢাকার সমাবেশে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিশাল শো-ডাউন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২১ পিএম

ঢাকার সমাবেশে রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের বিশাল শো-ডাউন
Swapno

 

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াসহ সকল নেতা-কর্মীদের মুক্তি, গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে কেন্দ্র ঘোষিত ঢাকা বিভাগীয় সমাবেশকে সফল করার লক্ষ্যে কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্দেশনা মোতাবেক রূপগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব পদপ্রার্থী রফিকুল ইসলাম রফিক ও জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার সাদাত সায়েমের নেতৃত্বে বিশাল মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন।

 

শনিবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ২টায় রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ঢাকা বিভাগীয় সমাবেশে রূপগঞ্জ থানা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ফেস্টুন-ব্যানারে সুসজ্জিত হয়ে কারাবন্দি বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০দফা দাবিতে শ্লোগান দেন।

 

এ সময় রূপগঞ্জ থানা ও পৌর স্বেচ্ছাসেবক দল থেকে শুরু করে বিভিন্ন ইউনিয়ন ওয়ার্ডের স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন