প্রয়াত আ.লীগ নেতা হাফেজ আহাম্মেদের আত্মার শান্তি কামনা করে দোয়া
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৩, ১২:০১ পিএম
কলাগাছিয়া ইউনিয়নের প্রয়াত আওয়ামীলীগ নেতা মরহুম হাফেজ আহাম্মেদের বিদেহী আত্মার শান্তি কামনা করে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৬ ফেব্রুয়ারী) বাদ আছর কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে পশ্চিম হাজীরপুর রেললাইন জামে মসজিদে এ দোয়া অনুষ্ঠিত হয়।
মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও কর্মী বান্ধব নেতা আলহাজ্ব কাজিম উদ্দিন আহাম্মেদ, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক একেএম ইব্রাহীম কাশেম, বন্দর উপজেলা আওয়ামীলীগ নেতা রবিউল আউয়াল রবি মিয়াজী, বন্দর উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি আক্তার হোসেন।
কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগ নেতা হাজী আহাম্মদ তুষার মাঈন উদ্দিন, দেলোয়ার হোসেন মদিল, আব্দুল আজিজ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি রুহুল আমিন, কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারন সম্পাদক সোয়েব মোহাম্মদ লিটন, শ্রমিকলীগ নেতা এবাদুল্লাহ, কলাগাছিয়া ইউনিয়ন যুবলীগ নেতা ইকবাল হোসেন।
কলাগাছিয়া ইউনিয়নের আওয়ামীলীগ নেতা নুর ইসলাম মোল্লা আজিম মোল্লা, কাজী বশির আহাম্মেদ, আক্কেল আলী, শাহাবুদ্দীন ঢালী, পিয়ার হোসেন, মারুফ হোসেন, সাইদুল, রায়হান ও কলাগাছিয়া ইউনিয়ন ছাত্রলীগ নেতা রাজিব প্রধান প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন পশ্চিম হাজীপুর রেললাইন জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি নাজমুল ইসলাম নাহিদ। মিলাদ ও দোয়া শেষে উপস্থিত মুসল্লীদের মাঝে নেওয়াজ বিতরণ করা হয়। এন.হুসেইন/জেসি


