বন্দরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাসহ ৫ জনকে পিটিয়ে জখম করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রোববার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার মুছাপুর ইউনিয়নের লাঙ্গলবন্দ বাজারে এ ঘটনা ঘটে। অভিযুক্তরা হলেন, চিড়াইপাড়া (যোগিপাড়া) এলাকার আলাউদ্দিনের ছেলে মামুন (৩০) ও রিপন (২৫), সোবহান মিয়ার ছেলে মানিক (৩২) ও মাইনুদ্দিন (৩০), সৌরভ (২২) ও আব্দুল বাতেন (৪৫)।
আহতরা হলেন - পিছ কামতাল এলাকার আমির হোসেনের ছেলে হাসিবুর রহমান (২০), কামাল হোসেনের ছেলে আব্দুর রহিম (২৩), মোক্তার হোসেনের ছেলে শিপন মিয়া (৩০) ও মাসুদ রানা (৩৪), মৃত আব্দুল খালেক সরদারের ছেলে মোক্তার হোসেন (৬০), গিয়াসউদ্দিনের স্ত্রী সামসুন নাহার (৫৫)। অভিযোগ সূত্রে জানা গেছে, অভিযুক্তরা চিড়াইপাড়া (যোগিপাড়া) এলাকার চিহ্নিত সন্ত্রাসী মামুন, রিপন, মানিক, মাইনুদ্দিন, সৌরভ ও আব্দুল বাতেন গ্যা তারা সমাজের দুষ্কৃতিকারী। গত রোববার লাঙ্গলবন্দ বাজারে প্রভাব বিস্তার কে কেন্দ্র করে চাপাতি, চাইনিজ কুড়াল, হকিস্টিক নিয়ে হামলা চালিয়ে ব্যাবসায়ী মাসুদ রানা কে কুপিয়ে ও হাসিবুর রহমান, আব্দুর রহিম, শিপন মিয়া, মোক্তার হোসেন, সামসুন নাহার কে পিটিয়ে গুরুতর আহত করে।
এসময় তাদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারী সন্ত্রাসীরা পালিয়ে যায়। এলাকাবাসী আহতদের উদ্ধার করে প্রথমে বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় আহত মোক্তার হোসেন বাদী হয়ে ছয় জনের নাম উল্লেখ করে আরও ১০/১২ জনকে অজ্ঞাতনামা করে বন্দর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
এ বিষয়ে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবু বকর সিদ্দিক জানান, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এস.এ/জেসি


