চাঁদাবাজির অভিযোগে গ্রেপ্তার যুবক কারাগারে
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০১ পিএম
সোনারগাঁয়ে নোয়াগাঁও ইউনিয়নের চরনোয়াগাঁও এলাকা থেকে এক ব্যবসায়ীর কাছে দুই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে রুবেল মীর নামের এক চাঁদাবাজকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারের পর তাকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করেছেন।
জানা যায়, উপজেলার চর নোয়াগাঁও গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে রুবেল মীর ও তার দুই ভাই শরীফ ও পলাশ মীর গত ২২ জানুয়ারী রাত ৮ টার দিকে চর নোয়াগাঁও কবরস্থাান এলাকায় সবজি ব্যবসায়ী আলমগীরের কাছে রুবেল মীর ২ লাখ টাকা চাঁদা দাবি করে। এসময় তাকে মারধর করে ৩১ হাজার ৫শ টাকার নিয়ে যায়। এসময় তাকে প্রাণ নাশের হুমকি দেওয়া হয়। এ ঘটনার পরদিন ব্যবসায়ী আলমগীর হোসেন নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মো. কাউসার আলমের আদালতে একটি অভিযোগ দায়ের করে। পরে আদালত ওই অভিযোগটি এফআইআর হিসেবে গ্রহন করার জন্য সোনারগাঁ থানার ওসিকে নির্দেশ দেয়।
পরে ওসি সে অভিযোগটি মামলা হিসেবে নথিভূক্ত করেন। মঙ্গলবার সকালে ওই এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চাঁদাবাজ রুবেল মীরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে।সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসানউল্লাহ বলেন, চাঁদা দাবি ও হত্যার হুমকি দেওয়ার অভিযোগে রুবেল মীর নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
এস.এ/জেসি


