Logo
Logo
×

নগরের বাইরে

ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ০৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২০ পিএম

ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ
Swapno

 

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে কোনাবাড়ি এলাকার মো. রতন মিয়া নামের এক চাকরীজীবির ঘরে স্থানীয় ইউপি সদস্যের ছেলের বিরুদ্ধে চুরির অভিযোগ উঠেছে। এসময় চোর ঘরে থাকা প্রায় নগদ ১ লাখ ২৫ হাজার টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায়। গত মঙ্গলবার ভোর রাতে এ চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী রতন মিয়া একটি অভিযোগ দায়ের করেছেন।

 

ভুক্তভোগী রতন মিয়া জানায়, আমি জীবিকার তাগিয়ে ঢাকায় এসি’র করি এবং ঢাকাতে থাকি। আমার স্ত্রী ও সন্তানরা আমার গ্রামের বাড়িতে বসবাস করে। মঙ্গলবার রাতে আমার স্ত্রী রান্না ঘরে রান্না করছিল। এসময় ঘরের ভেতর শব্দ শুনে দৌড়ে ঘরে প্রবেশ করে দেখে সাদিপুর ইউপি সদস্য মো. তাজুল ইসলাম এর পুত্র শাহ জালাল (৪০) আলমারি ভেঙে টাকা ও স্বর্নালংকার চুরি করে নিয়ে যায় যাচ্ছে। এসময় আমার স্ত্রী ডাক চিৎকার করলে আশেপাশের লোকজন ছুটে আসলে চোর শাহ জালাল পালিয়ে যায়।

 

এ বিষয়ে ইউপি সদস্য তাজুল ইসলাম কে জানালে তিনি আইনের আশ্রয় নিতে বলেন। এ বিষয়ে সোনারগাঁ থানায় রতন মিয়া বাদী হয়ে একটি অভিযোগ দায়ের করেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন