Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৫:৪২ পিএম

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ শ্রমিকের মৃত্যু
Swapno

 

সিদ্ধিরগঞ্জে আগুনে দগ্ধ শ্রমিক শাহজালাল (৫২) নয় দিন পর মারা গেছেন। বুধবার (৮ ফেব্রুয়ারি) রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন তিনি।

 

গত ৩০ জানুয়ারি সন্ধ্যায় ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এসময় শাহজালাল আগুন নেভাতে গিয়ে দগ্ধ হন। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। নিহত শাহজালাল সিদ্ধিরগঞ্জের জালকুড়ি উত্তরপাড়া এলাকার মৃত মোহাম্মদ আলীর ছেলে। সে জালকুড়ি পশ্চিমপাড়া ঝুটপট্টি এলাকার মো. পিন্টুর ঝুটের গোডাউনে কাজ করতো।

 

বুধবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ নিহতের পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন