নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
বন্দর প্রতিনিধি
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৭ পিএম
নেশা সেবনের টাকা না পেয়ে মায়ের সাথে অভিমান করে তারেক (৩২) নামে এক মাদকসেবী পুত্র গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৮ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টায় বন্দর উপজেলার তিনগাও এলাকায় ওই আত্মহত্যার ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী মাদক সেবী পুত্র তারেক উল্লেখিত এলাকার মৃত আরিফ মিয়ার ছেলে বলে জানা গেছে।
এলাকাবাসীর মাধ্যমে আত্মহত্যার ঘটনার সংবাদ পেয়ে বন্দর থানার উপ-পরিদর্শক মিরাজুলসহ সঙ্গীয় ফোর্স দ্রুত বন্দর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই মৃত দেহটি উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় আত্মহত্যাকারী মাদক সেবী তারেকের ছোট ভাই মুরাদ বাদী হয়ে ঘটনার ওই দিন দুপুরে বন্দর থানায় অপমৃত্যু মামলা দায়ের করেছে।
এ ব্যাপারে আত্মহত্যাকারী যুবকের মা গনমাধ্যমকে জানায়, বুধবার সকালে আমার বড় ছেলে তারেক আমার কাছে নেশা সেবনের টাকা চায়। আমার কাছে টাকা নাই বলে জানালে সে মনের ক্ষোভে নিজ ঘরের আড়ার সাথে গেঞ্জির গাডার দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে।
এস.এ/জেসি


