Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে সাবেক শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার ৩

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫৯ পিএম

সিদ্ধিরগঞ্জে সাবেক শ্রমিকলীগ নেতাসহ গ্রেফতার ৩
Swapno



সিদ্ধিরগঞ্জ থেকে নারায়ণগঞ্জ জেলা শ্রমিক লীগের সাবেক যুগ্ম সম্পাদক মহিউদ্দিন লোল্লাসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হাফিজুর রহমান মানিক।

 

 

এর আগে বুধবার (৮ ফেব্রুয়ারি) দিনগত রাতে থানার বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- সিদ্ধিরগঞ্জের সানাড়পার এলাকার আব্দুর কাদীরের ছেলে মো. মহিউদ্দিন মোল্লা (৫৫), মৃত হাবিবুর রহমানের ছেলে সোহাগ (৩৩) ও আব্দুল মোতালেবের ছেলে রবিন (৩০)।

 

 

হাফিজুর রহমান মানিক জানান, গ্রেফতারকৃত আসামি মহিউদ্দিনকে চেক জালিয়াতি মামলা গ্রেফতার করা হয়েছে। বাকি দুজন ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন। বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন