Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কুখ্যাত মাদকব্যবসায়ী শুক্কুরসহ গ্রেপ্তার-৬

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৬ পিএম

বন্দরে কুখ্যাত মাদকব্যবসায়ী শুক্কুরসহ গ্রেপ্তার-৬
Swapno



বন্দরে কুখ্যাত মাদক ব্যবসায়ী শুক্কুরসহ বিভিন্ন মামলার ওয়ারেন্টভূক্ত ৬ পলাতক আসামীকে গ্রেপ্তার করেছে।  গত বুধবার (৮ ফেব্রুয়ারী) রাতে বন্দর থানার বিভিন্ন এলাকায় ওয়ারেন্ট তামিল অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

 

 

গ্রেপ্তারকৃতরা হলো, বন্দরের একরামপুর ইস্পাহানি এলাকার চিহ্নিত মাদক সম্রাট হাবিবুর রহমান হবির ছেলে শুক্কুর (৩৫), চর ঘারমোড়া এলাকার মিরাজের ছেলে বাপ্পি(৩৪), শাহী মসজিদ এলাকার মৃত আলীনূর মিয়ার ছেলে ইকবাল (৪৮), মাহমুদনগর এলাকার সুভাষ মন্ডলের ছেলে তাপস মণ্ডল (২৪)। 

 

 

নবীগঞ্জ পূর্বপাড়া এলাকার নাসির মিয়ার ছেলে মোক্তার (২৫) ও মদনপুর ফুলহর এলাকার জজ মিয়ার ছেলে হৃদয়( ২০)। গ্রেপ্তারকৃতদের  ৯ ফেব্রুয়ারী (বৃহস্পতিবার) দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন