Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কবরবাসীর আত্মার  মাগফেরাত কামনায় দোয়া

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৫৫ পিএম

বন্দরে কবরবাসীর আত্মার  মাগফেরাত কামনায় দোয়া
Swapno


বন্দরে সকল কবরবাসীর আত্মার মাগফেরাত কামনায় ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।  বৃহস্পতিবার বাদ এশা বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের চরধলেশ্বরী পশ্চিমপাড়া এলাকাবাসীর উদ্যোগে এ দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

 

আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন (বিএ)। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন বন্দর বাইতুল মামুর মসজিদের পেশ ইমাম মাওলানা ক্বারি নুরুল আমিন।

 

 

স্থানীয় সমাজ সেবক শাকিল আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন আহমেদ, ইসতিয়াক উদ্দিন জারজিস, ইউনিয়ন কৃষকলীগের আহ্বায়ক জবেদ আলী, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হারুন প্রধান, আ’লীগ নেতা মো. আরিফ, হালিম মিয়া প্রমূখ।

 

 

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন বলেন, ইসলাম শান্তির ধর্ম। প্রত্যেকটি মুসলমানের উচিত ইসলামের আলোয় জীবনকে পরিচালিত করা, ইসলামের রক্ষক হিসেবে কাজ করা। একই সাথে সকল ধর্মের সাথে সম্প্রীতি বজায় রেখে দেশ ও জাতির জন্য কাজ করা। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন