Logo
Logo
×

নগরের বাইরে

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার-২

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০১ পিএম

বিয়ের প্রস্তাব প্রত্যাখান করায় কিশোরীকে অপহরণ, গ্রেপ্তার-২
Swapno

 

সিদ্ধিরগঞ্জ থেকে অপহৃত কিশোরীকে ৩৩ দিন পর রাজবাড়ী জেলা থেকে উদ্ধার করেছেন পুলিশ। এসময় দুই অপহরণকারীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ এর সত্যতা নিশ্চিত করেন। বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় ওই কিশোরীকে অপহরণ করা হয়েছিল বলে অভিযোগ তার পরিবারের।

 

গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী জেলার পাংশা থানার চর আফরা গ্রামের সোহান (২২) ও রাসেল (৩৬)। মামলার বাদী মো. শাহ কামাল জানান, তিনি সপরিবারে সিদ্ধিরগঞ্জের হীরাঝিল আবাসিক এলাকায় থাকেন। তার মেয়ে সোনারগাঁ থানার পঞ্চমী ঘাট উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী মহিমাকে (১৩)  একই এলাকার ভাড়াটিয়া সুজন মানিকের ছেলে সোহান ফেসবুক ও মোবাইল ফোনে উত্যক্ত করত। বিয়ের প্রস্তাবও দিয়েছিল। রাজি না হওয়ায় স্কুলে যাওয়ার পথে গত ৮ জানুয়ারি মহিমাকে অপহরণ করা হয়।

 

এ ঘটনায় মো: সুজন মানিক, মো: সোহান, তানিয়া ও রাসেলের নাম উল্লেখ ও ৩ জনকে অজ্ঞাত আসামি দিয়ে ৬ ফেব্রুয়ারি সিদ্ধিরগঞ্জ থানায় অপহরণ মামলা করেন শাহ কামাল। সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইয়াউর রহমান বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় আসামীদের অবস্থান নিশ্চিত হয়ে গত শুক্রবার সারাদিন রাজবাড়ী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে সোহান ও রাসেলকে গ্রেপ্তার ও ভিকটিমকে উদ্ধার করা হয়। মামলার অপর আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।  

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন