Logo
Logo
×

নগরের বাইরে

পঞ্চবটি মোড়ে; সড়ক দখলে বাড়ছে দুর্ভোগ

Icon

আবু সুফিয়ান

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৫১ পিএম

পঞ্চবটি মোড়ে; সড়ক দখলে বাড়ছে দুর্ভোগ
Swapno



বিভিন্নভাবে সড়ক দখলের কারণে নারায়ণগঞ্জের পঞ্চবটি মোড়ে যানজট লেগেই থাকে। তাই এই যানজটের ঘটনা এখন আর নতুন কিছু নয়। পঞ্চবটী মোড়ের এই দৃশ্য দেখলে বোঝার উপায় নেই যে এটা সড়ক নাকি বাজার। ফুটপাত দখল করার পরে রাস্তা দখলের কারণে এই মোড়ে যে পরিমাণ যানজটের সৃষ্টি হয় যেখানে সব থেকে বেশি ভোগান্তিতে পরেন মহিলারা।

 

 

শনিবার (১১ ফেব্রুয়ারি) সরেজমিনে পঞ্চবটী মোড়ে গিয়ে দেখা যায়, বিভিন্ন হকারের দোকান এবং ব্যাটারি চালিত অটো রিক্সার কারনে যে যানজটের কারনে সৃষ্টি হয়েছে তাতে রাস্তা পারাপারের কোন সুযোগ নাই। মোড়ের একজন পথচারী নাজমা বেগম বলেন, “পঞ্চবটী মোড়ে যে পরিমান যানজট তাতে একজন ছেলে মানুষ তো ভালো ভাবে চলাচল করতে পারবে না।

 

 

তাহলে একজন মহিলা মানুষ কিভাবে চলাচল করবে। আবার এদিকে অটো রিক্সার কারনে রাস্তা পার হওয়া যায় না। হাঁটলে মানুষের শরীরের সাথে লাগে। এভাবে কি রাস্থায় চলাচল করা যায় ? ”। আরেক পথচারী জেসমিন বলেন, একদিকে হকারদের কারনে রাস্তা বন্ধ আর একদিকে বেপরোয়া বিভিন্ন গাড়ির কারনে বর্তমান পঞ্চবটী মোড়ে চলাচল কারা অসম্ভব হয়ে যাচ্ছে।

 

 

প্রশাসন যদি কোন কার্যকর ব্যবস্থা না নেন তাহলে রাস্তায় আর মহিলা চলাচল করতে পারবে না। তিনি বলেন, ব্যাটারি চালিত বিভিন্ন অটো রিক্সার কারনে যানজটের মাত্রা আরোও বাড়ছে। এই ব্যাটারি চালিত অটো রিক্সাগুলো নিষিদ্ধ না কার পর্যন্ত রাস্তায় চলাচল করে কোন শান্তি পাওয়া যাবে না।

 

 

স্কুল ছাত্র মো. ইয়ামিন কবির বলেন, “ এই সড়কে যানজটের কারনে প্রতিদিন স্কুলে যেতে দেরি হয়। প্রতিদিন ক্লাসে গেলে ম্যাডামের কথা বকা শুনতে হয় ”। নারায়ণগঞ্জের সরকারি তোলারাম কলেজের শিক্ষার্থী মো. জসিম বলেন, আমি প্রতিদিন ফতুল্লা থেকে কলেজে যাওয়ার সময় তিব্র যানজটের শিকার হই।

 

 

শুধু কলেজে যাওয়ার সময়ই নয়, বিভিন্ন ভাবে পঞ্চবটী মোড়ের সংকীর্ন রাস্তাটি দখলের কারনে আরোও সংকীর্ন হচ্ছে। যার কারনে মানুষ চলাচলে খুব সমস্যার সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, যানজট দূর করার জন্য কর্তৃপক্ষের করণীয় হচ্ছে ব্যাটারি চালিত বিভিন্ন অটো রিক্সা তুলে দিয়ে বাস ও বিআরটিসির দোতলা বাস চালু করা।

 

 

ঢাকা-মুন্সিগঞ্জ এবং পঞ্চবটী-চাষাড়া সড়ক থেকে অটো রিকশা সম্পূর্ণ তুলে দেওয়া। ট্রাক কেবল রাত থেকে ভোর পর্যন্ত চলাচলের অনুমতি দেওয়া। বিভিন্ন রাস্তাগুলো দখলমুক্ত করা। অপদখল পুরোপুরি বন্ধ করতে হবে। না.গঞ্জ শহরের রাজপথ দখলমুক্ত হলে যানজট সহনীয় মাত্রায় আসবে।

 

 

যানজটে আমাদের এই প্রাণের না.ঞ্জ অচল হয়ে পড়ুক, তা কোন ভাবেই কাম্য হতে পারে না। নিজেদের স্বার্থেই এ সমস্যার মোকাবিলা করতে হবে। সরকার, নগর পরিকল্পনাবিদ, পরিবেশবিদ সবাইকে একসঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে।

 

 

পঞ্চবটির বাসিন্দা শিক্ষক মো. সাইফুল্লাহ বলেন, যানজট বর্তমান উন্নয়নের পথে প্রতিবন্ধক হয়ে দাঁড়িয়েছে। উৎপাদনের জন্য যে সময় ব্যয় হওয়ার কথা তা গিলে খাচ্ছে এই সমস্যা। যানজটে অপচয় হওয়া সময় ব্যবহৃত হলে আমাদের দেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।

 

 

ফলে এই সমস্যার সমাধানে আন্তরিক প্রয়াসই এখন সরকারের তথা নারায়ণগঞ্জ-এর প্রশাসনের একমাত্র লক্ষ্য হওয়া উচিত। যানজট নিরসনে না.গঞ্জ প্রশাসনের পক্ষ থেকে একের পর এক পদক্ষেপ নেওয়া হলেও তা তেমন কোনো কাজে আসছে না। যানজট নিরসনে প্রয়োজন সমন্বিত পদক্ষেপ। বিচ্ছিন্নভাবে একক পদক্ষেপ নিয়ে এই সর্বগ্রাসী সমস্যার সমাধান সম্ভব নয়।

 

 

না.গঞ্জ শহরে রাস্তার তুলনায় যানবাহনের আধিক্য যানজটের জন্য অন্যতম দায়ী। এর পাশাপাশি রয়েছে ট্রাফিক নিয়ম না মেনে চলার প্রবণতা। ফুটপাত দখল, রাস্তার অব্যবহারও যানজটের অন্যতম কারণ। শহরের কয়েকটি পয়েন্টে বৈদ্যুতিক ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হলেও যান্ত্রিক ত্রুটি তার একটি অংশকে অচল করে রেখেছে।

 

 

মাত্রাতিরিক্ত যানবাহনের চাপে কোনো কোনো এলাকায় যান্ত্রিক ট্রাফিক সিগন্যাল অকার্যকর হয়ে পড়েছে। না.গঞ্জ-এর পঞ্চবটী মোড়ের একটি বড় অংশ হকার এবং অবৈধ পার্কিংয়ের কারণে ব্যবহারের অযোগ্য হয়ে পড়ে।

 

 

পরিশেষে, পঞ্চবটি মোড়সহ ঢাকা-নারায়ণগঞ্জ-এর যানজট নিরসনে চলমান রাস্তা প্রশস্তকরনের কাজ দ্রুত শেষ করতে হবে। পঞ্চবটী মোড় থেকে হকার উচ্ছেদ এবং অবৈধ পার্কিংয়ের অবসান ঘটাতে হবে। ট্রাফিক আইন মেনে চলার ক্ষেত্রেও আরোপ করতে হবে কঠোর শৃঙ্খলা। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন