Logo
Logo
×

নগরের বাইরে

স্কুল ছাত্রীকে ইভটিজিং

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:৩৮ পিএম

স্কুল ছাত্রীকে ইভটিজিং
Swapno

 

সিদ্ধিরগঞ্জে দশম শ্রেণির এক ছাত্রীকে (১৬) ইভটিজিং ও মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। রোববার বেলা ১২ টায় এ ঘটনা ঘটলেও থানায় অভিযোগ দেওয়ার পরও কোন ধরণের ব্যবস্থা নেয়নি পুলিশ। অভিযুক্তরা হলো মিজমিজি পূর্বপাড়া (পাগলাবাড়ি) এলাকার মৃত মজিবুর রহমানের ছেলে মো. মুজাহিদ (১৮), মো. সায়েম (৩২), মৃত বাসেকের ছেলে মো. শুভ (১৯) ও আশিক (২০)।

 

অভিযোগে ভুক্তভোগী ছাত্রী উল্লেখ করেন, মো. মুজাহিদ আমাকে স্কুলে আসা যাওয়ার পথে বিভিন্ন সময় প্রেমের প্রস্তার সহ বিভিন্ন অশালীন কথা বলতো। আমি তার প্রস্তাবে রাজী না হওয়ায় মুজাহিদ সময় সুযোগ মত আমার ক্ষতি সাধন করবে বলে হুমকি প্রদান করতো। রোববার (১২ ফেব্রুয়ারি) বেলা অনুমান ১২ টায় আমি স্কুল শেষে বাড়ি ফেরার পথে মিজমিজি পাইনাদী রেকমত আলী স্কুলের সামনে সুলতানের মোড় পাকা রাস্তায় পৌঁছালে অভিযুক্তরা আমার পথরোধ করে। এসময় মুজাহিদ আমাকে গালিগালাজ করে। আমি প্রতিবাদ করলে সে আমার গলা চেপে ধরে এবং আমার শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেওয়ার চেষ্টা করে। ঐ সময় সকল বিবাদীগন আমাকে মারধর করে।

 

আশে পাশের লোকজন এগিয়ে আসলে আমাকে খুন জখম করার ভয়ভীতি প্রদান করে চলে যায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. গোলাম মোস্তফা জানান, এ বিষয়ে বাদির সাথে কথা হয়েছে। সে লিখিত অভিযোগ দিয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন