Logo
Logo
×

নগরের বাইরে

সোনারগাঁয়ে বাস চালকের লাশ উদ্ধার

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:৪২ পিএম

সোনারগাঁয়ে বাস চালকের লাশ উদ্ধার
Swapno

 

সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ের সড়কের বেইলর এলাকার একটি ডোবা থেকে গতকাল সকালে বস্তায় ভর্তি মোস্তফা মিয়া (৪০) নামে এক বাস চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে সোনারগাঁ থানা পুলিশ। নিহত বাস চালক মোস্তফা মিয়া ফেনী জেলার দাগনভূঁইয়া থানার নয়নপুর এলাকার কোরবান আলীর ছেলে।  

 

সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ জানান, সোমবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার সাদিপুর ইউনিয়নের এশিয়ান হাইওয়ে সড়কের পাশে একটি ডোবায় বস্তা ভর্তি একটি লাশ দেখে পুলিশকে খবর স্থানীয় এলাকাবাসী। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ প্রথমে অজ্ঞাত হিসেবে লাশটি উদ্ধার করেন। পরে তথ্য প্রযুক্তির মাধ্যমে নিহত বাস চালক মোস্তফা মিয়ার লাশের পরিচয় সনাক্ত করে নিহতের স্বজনদের খবর দেয়া হয়।

 

ধারনা করা হচ্ছে গত ৪/৫ দিন আগে দুর্বৃত্তরা বাস চালক মোস্তফা মিয়াকে হত্যা করে লাশটি বস্তায় ভর্তি করে সড়কের পাশে ডোবায় ফেলে যায়। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন