Logo
Logo
×

নগরের বাইরে

বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষার উন্নতি হয়েছে : মন্ত্রী গাজী

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৮ পিএম

বর্তমান সরকারের আমলে দেশে শিক্ষার উন্নতি হয়েছে : মন্ত্রী গাজী
Swapno

 

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার। বর্তমান সরকারের আমলে দেশের শিক্ষা ব্যবস্থায় ব্যাপক উন্নতি হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে এর সার্বিক উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে।

 

 

শিক্ষার্থীরা ১ জানুয়ারী বিনামুল্যে নতুন বই পাচ্ছে। শিক্ষার্থীরা উপবৃত্তি পাচ্ছে। প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হচ্ছে। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারী) বিকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার তারাইল এলাকায় মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন।

 

 

মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল কাদির এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি শেখ সাইফুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মোহাম্মদ এমায়েত হোসেন

 

 

কাঞ্চন পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম রসুল কলি, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, কাঞ্চন পৌরসভার প্যানেল মেয়র পনির হোসেন, মহর আলী শাহনুর বানু উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোতালেব খানসহ অনেকে।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন