Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে ইয়াবাসহ কাইল্যা রফিক গ্রেফতার

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:৪৬ পিএম

বন্দরে ইয়াবাসহ কাইল্যা রফিক গ্রেফতার
Swapno


 
বন্দরে ১’শ পিছ ইয়াবা ট্যাবলেটসহ চিহিৃত মাদক কারবারি রফিক ওরফে কাইল্যা রফিক(৩৮)কে গ্রেফতার করেছে জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের একটি আভিযানিক দল। বুধবার ১৫ ফেব্রুয়ারী দিবাগত রাত সাড়ে এগারটার দিকে বন্দর ২১নং ওয়ার্ডস্থ রূপালী আবাসিক এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

 

 

নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেরোরিজম ইউনিটের এসআই সুকান্ত দত্ত এ তথ্য নিশ্চিৎ করেন। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ১৮(০২)২৩ইং।

 

 

জানা গেছে,গত বুধবার ১৫ ফেব্রুয়ারী রাত সাড়ে ১১টার দিকে নারায়ণগঞ্জ জেলা কাউন্টার টেররিজম ইউনিটের এসআই সুকান্ত দত্ত’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ বন্দর রূপালী আবাসিক এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকার চিহিৃত মাদক কারবারি রফিক ওরফে কাউল্যা রফিককে রূপালী আবাসিক এলাকা থেকে মাদকসহ গ্রেফতার করা হয়।

 

 

এ সময় তার দেহ তল্লাশীকালে ১’শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।  গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রফিক ওরফে কাউল্যা রফিককে বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন