Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, দুই লাখ টাকা জরিমানা

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১১ পিএম

সিদ্ধিরগঞ্জে রাজউকের উচ্ছেদ অভিযান, দুই লাখ টাকা জরিমানা
Swapno

 

সিদ্ধিরগঞ্জে গাড়ি পার্কিং ব্যবস্থা না রেখে দোকান নির্মাণ করে ভাড়া দেওয়া ৫টি বহুতল ভবনের নিচতলা ভেঙ্গে দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ১টি ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা করা হয়। বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ্হিয়া খানের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জের কদমতলী এলাকায় অভিযানটি পরিচালিত হয়।

 

 

অভিযানে শাজাহান, মহসিন, মন্টু, শেখ হোসেন ও পারুল মালিকানাধীন ৫টি বহুতল ভবনের নিচতলায় নির্মিত দোকান-পাট ভেঙ্গে দেওয়া হয়। একটি ভবনের মালিক মালিক পারুলকে এসময় ২ লাখ টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। রাজউকের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইয়াহ্হিয়া খান জানান, আমরা এই এলাকায় মোবাইল কোর্ট এবং উচ্ছেদ অভিযান পরিচালনা করেছি। যারা অনুমোদিত নকশার ব্যত্বয় ঘটিয়ে পার্কিং ফ্লোরে বাণিজ্যিক ভবণ নির্মাণ করেছে, সেগুলো আমরা ভুলডোজার দিয়ে অপসারণ করেছি। আমরা ৫টি ভবনে অভিযান পরিচালনা করে নিয়মিত মামলা দিয়েছি এবং দুই লাখ টাকা জরিমানা করেছি।

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন