Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরে কাজিম উদ্দিনের  সুস্থতা কামনায় দোয়া  

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:২৬ পিএম

বন্দরে কাজিম উদ্দিনের  সুস্থতা কামনায় দোয়া  
Swapno

 

 বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধানের রোগমুক্তি কামনায় কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়নের কল্যান্দী এলাকায় এ আয়োজন করা হয়।

 

 

কলাগাছিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বিল্লাল হোসেন ও সাধারণ সম্পাদক মো. সোহাগের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত এই আয়োজনে অংশগ্রহণ করেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আক্তার হোসেন (বিএ), আওয়ামী লীগ নেতা কুতুবউদ্দিন আহমেদ, সোয়েব মো. লিটন।

 

 

এবং বীর মুক্তিযোদ্ধা ফিরোজ মেম্বার,  আশাদুল্লাহ মাষ্টার, ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মো. হারুন প্রধান, পীর মোহাম্মদ, সানোয়ার মিয়া, মো. নাসির, মো. সেলিম, মাসুদ, আক্তার সজল,  হামিদুল্লাহ, মো. মামুন, আক্কাস আলী, যুবলীগ নেতা মফিজুল ইসলাম।

 

 

আর ও ছিলেন মো. রাসেল, ২১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগ নেতা নাজমুল হাসান,  স্বেচ্ছাসেবকলীগ নেতা মো. মনির,  পিয়ার মোহাম্মদ,  সবুজ, রুবেল প্রমূখ। মোনাজাত পরিচালনা করেন কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মেহেদী হাসান সোহেল। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন