কাশীপুরে শিশু ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৪৯ পিএম
ফতুল্লার কাশীপুরে তিন বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে রেজাউল করিমকে (৪২) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাত সাড়ে আটটায় ফতুল্লা থানার কাশিপুর এলাকায়। গ্রেফতারকৃত রেজাউল করিম ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার ইকবাল মিয়ার ভাড়াটিয়া তারা মিয়ার পুত্র।
শুক্রবার দিবাগত রাত আড়াইটায় তাকে ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দা থেকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানায় বাদী এবং গ্রেফতারকৃত রেজাউল করিম একই বাসায় পাশাপাশি রুমে ভাড়ায় বসবাস করে আসছিলো। সে সুবাদে বাদীর তিন বছর বয়সী মেয়ে গ্রেফতারকৃত রেজাউল করিম কে মামা বলে ডাকতো। প্রায় সময় শিশুটিকে আদর করতো।
শুক্রবার রাত সাড়ে আটটার দিকে বাদী রান্না ঘরে রান্না করছিলো। এ সময় চকলেট দেওয়ার কথা বলে নিজ ঘরে ডেকে নিয়ে বাদীর শিশু মেয়েক ধর্ষন করে। রান্না শেষে নিজ রুমে এসে বাদী তার মেয়েকে দেখতে না পেয়ে খোঁজাখুজি করতে থাকে। এক পর্যায়ে শিশু মেয়ের স্যান্ডেল গ্রেফতারকৃত রেজাউল করিমের দরজার বাইরে দেখতে পায়। তখন ভেতর থেকে দরজা বন্ধ ছিলো।
এতে করে বাদী দরজায় ধাক্কা দিলে রেজাউল করিম তার ঘরের দরজা খুলে দিলে শিশুটি বের হয়ে কান্না করতে থাকে এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সজিব জানায়, গ্রেফতারকৃত রেজাউল প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। শিশুটি কে স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।


