Logo
Logo
×

নগরের বাইরে

বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:১০ পিএম

বিএনপি নেতা ইয়াবাসহ গ্রেফতার
Swapno

 

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকায় ৩ নং ওয়ার্ড বিএনপির সদস্য মৃত নেওয়াজ আলীর ছেলে আলমগীর হোসেনকে বিপুল সংখ্যক ইয়াবাসহ আটক করেছেন ডেমরা থানা পুলিশ। রবিবার বিকেলে সানারপাড় এলাকার কাজীবাড়ি থেকে তাকে আটক করেন ডেমরা থানা পুলিশ।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আলমগীর হোসেনকে ইয়াবাসহ হাতে নাতে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা সম্রাট আলমগীর হোসেন সানারপাড় এলাকার সাজু ডেভেলপার্স লি: এর জমিতে দীর্ঘদিন মাদক ব্যবসা চালিয়ে এসেছেন। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে পালিয়ে গিয়ে ওই এলাকার কাজীবাড়িতে তার বেয়াই আলমগীরের বাড়ির ভাড়া বাসায় মাদক ব্যবসা করে আসছেন দীর্ঘদিন ধরে। পরে গোপন সংবাদের খবরে তাকে আটক করেন পুলিশ।

 

ডেমরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, মাদকসহ আলমগীর হোসেন নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। তিনি বিএনপির একজন কর্মী বলে পরিচয় পাওয়া গেছে। তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন