Logo
Logo
×

নগরের বাইরে

সিদ্ধিরগঞ্জে মাদকসহ যুবক গ্রেফতার

Icon

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২০ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৩০ পিএম

সিদ্ধিরগঞ্জে মাদকসহ যুবক গ্রেফতার
Swapno

 

নারায়ণগঞ্জে ইয়াবা ও গাঁজাসহ মো. আলী নুর (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। শনিবার (১৮ ফেব্রুয়ারি) সিদ্ধিরগঞ্জ থানাধীন শিমরাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আলী সিদ্ধিরগঞ্জের শিমরাইল মধ্যপাড়ার মো. শমসের আলীর ছেলে। র‌্যাব-১১-এর এএসপি মো. মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

র‌্যাব জানায়, শনিবার শিমরাইল এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ৬৭৩ পিস ইয়াবা এবং দুই কেজি গাঁজাসহ আলী নুরকে গ্রেফতার করা হয়। আটক আসামি মো. আলী নুরের বিরুদ্ধে ইতোপূর্বে সিদ্ধিরগঞ্জ থানায় তিনটি মাদক মামলা রয়েছে। আসামীর বিরুদ্ধে পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ঠ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানায় র‌্যাব।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন