ঢাকা রেঞ্জের মাদক উদ্ধারকারী; শ্রেষ্ঠ ওসি (তদন্ত) আহসানউল্লাহ
সোনারগাঁ প্রতিনিধি
প্রকাশ: ২১ ফেব্রুয়ারি ২০২৩, ১০:৪৭ এএম
ঢাকা রেঞ্জের মধ্যে শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী কাজের স্বীকৃতি হিসাবে সোনারগাঁ থানার ওসি (তদন্ত) আহসান উল্লাহ পুরস্কার পেয়েছেন। সোমবার (২০ ফেব্রুয়ারি,২০২৩) দুপুরে বাংলাদেশ পুলিশ ঢাকা রেঞ্জের মাসিক সভায় ঢাকা রেঞ্জের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম (বার) এর নিকট থেকে শ্রেষ্ঠ ওসি (তদন্ত) অফিসারের পদক ও সার্টিফিকেট গ্রহণ করেন।
ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (প্রশাসন) সাইদুর রহমান, অতিরিক্ত ডিআইজি (অপরাধ) মাশরুকুর রহমান খালেদ,অতিরিক্ত ডিআইজি অবস এন্ড ইন্টেলিজেন্স টুটুল চক্রবর্তী (বিপিএম) পুলিশ সুপার আক্তারসহ ঢাকা রেঞ্জের সকল পুলিশ সুপারবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
সোনারগাঁও থানার ওসি তদন্ত আহসানউল্লাহ বলেন, এ পুরস্কার আমার একার নয়, এর সাথে আমার সহযোগী সকল পুলিশ সদস্যদেরও বটে। এ পুরস্কার জেলা পুলিশ সুপার ও ওসি সোনারগাঁয়ের উনাদের নেতৃত্বে থানাবাসীর।
দেশ মাতৃকার সেবা দিতে পেড়ে আজ আমি গর্বিত ও সকলের প্রতি কৃতজ্ঞ। আমি সবার দোয়া নিয়ে আগামীতে যেন আরো ভালো কাজ করতে পারি; সেই কামনা করি। এন.হুসেইন/জেসি


