খান মাসুদের পক্ষে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৩, ০১:২৪ পিএম
মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে বন্দর থানা যুবলীগ।
সোমবার (২১ ফেব্রুয়ারি) প্রথম প্রহরে খান মাসুদের পক্ষে মো. লুৎফর রহমান, মো. মাসুম আহমেদ ও শেখ মমিনের নেতৃত্বে ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
এর আগে বন্দর ১নং খেয়াঘাট এলাকা হইতে সহস্রাধিক নেতাকর্মী নিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্লোগানে স্লোগানে রাজপথ প্রকম্পিত করে বন্দর কেন্দ্রীয় শহীদ মিনারে এসে সমবেত হয়।
পরে বন্দর উপজেলা প্রশাসনের শ্রদ্ধা জানানোর পর বন্দর থানা যুবলীগ নেতা খান মাসুদের পক্ষে ভাষা শহীদদের স্মৃতির প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
এসময় উপস্থিাত ছিলেন, শরীফ হাসান চিশতী, আরিফুল ইসলাম হিরা, হোসেন প্রধান, আজিজুল হক আজিজ, সানি খান, রতন সরকার নিলয়, ইকবাল, লাভলু প্রধান, সোহাগ, রাজু আহমেদ, সায়মন খান।
জুয়েল ঘোষ, মোকলেছ, আমিনুল, নুরুজ্জামান, মহসিন, কিমন খান, মামুন, নাছির, রেদওয়ান ইসলাম নকিব, পারভেজ বাবু, আরমান শেখ ও আবু তালেব প্রমুখ। এন.হুসেইন/জেসি


