রূপগঞ্জে আশালয় হাউজিংয়ের বিরুদ্ধে অবৈধভাবে জমি দখলের অভিযোগ
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:১১ পিএম
রূপগঞ্জ উপজেলার পিতলগঞ্জ এলাকায় সুমন নামে এক ব্যক্তির ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের অভিযোগ উঠেছে আশালয় হাউজিংয়ের বিরুদ্ধে। এ বিষয়ে ভূক্তভোগী জমির মালিক সুমন রূপগঞ্জ থানায় হাজির হইয়া একটি অভিযোগ দায়ের করেন এবং তিনি উল্লেখ করেন রূপগঞ্জ থানার পিতলগঞ্জ মৌজাস্থিত দাগ নং এস এ ৩৮৬, আর এস -৫৯২ নং দাগে ৩ শতাংশ সম্পতি বিগত ১৯৮৬ সন তারিখে ক্রয় সূত্রে মালিক হইয়া ভূমির চারদিকে সীমানায় সিমেন্টের পিলার স্থাপন করিয়া শান্তিপূর্নভাবে ভোগ দখলে আসছিল এর পর সেই জমির মালিকের কাছ সকল সঠিক কাগজপত্র দেখে এই জমি ক্রয় করে থাকি বর্তমানে এই জমির মালিক আমি কিন্ত আমি এই জমিতে দখল দিতে পারছিনা।
এমতাবস্থায় আশালয় হাউজিং কোম্পানির চেয়ারম্যান বাদল ও এমডি শাহজালাল এর নির্দেশনায় আশালয় হাউজিং এর প্রজেক্ট পরিচালক মোজাম্মেল হকসহ অজ্ঞাত আরও ৮/১০ জন জোটবদ্ধ ভাবে হাতে ধারালো দা, চাকু, লোহার রড, লাঠি-সেটা ইত্যাদি দেশীয় তৈরীঅস্ত্র সহকারে আসিয়া বলপূর্বকভাবে জমিতে থাকা সিমেন্টের পিলার ভাংচুর করে থাকে। তবে এই সকল ঘটনার সংবাদ পাইয়া বাদী সুমন ঘটনাস্থলে আসলে উক্ত বিবাদীরা তাকে অকথ্য ভাষায় গালগালাজ করে এবং বিভিন্ন সময় হত্যার হুমকি দিয়ে ভয়ভীতি দেখাতে থাকে। আর এই সকল ঘটনার পর উক্ত বাদী সুমন থানায় আসিয়া তার জীবনের নিরাপত্তা চেয়ে একটি অভিযোগ দায়ের করে এবং সেই সকল অভিযুক্তদের আইনের আওতায় আনার অনুরোধ জানান।
এ বিষয়ে উক্ত জমির মালিক বাদী সুমন সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, আমি এই জমির মালিক হওয়া সত্বেও আমি জমির সামনে যাইতে পারছিনা। আশালয় হাউজিংয়ের সন্ত্রাসী বাহিনীরা আমাকে জমির সেখানে যাইতে দেয় না বিভিন্ন ভাবে আমি হুমকির শিকার হচ্ছি বর্তমানে আমি এই জমির প্রকৃত মালিক থাকা সত্বেও তারা অবৈধভাবে আমার জমি দখল করে আছে। তাই প্রশাসনের কাছে হয়েছি, আশা করি প্রশাসন এই সকল দখলবাজদের বিরুদ্ধে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিবে।
এস.এ/জেসি


