জহিরে নেতৃত্বে আড়াইহাজার যুবদলের বিশাল শোডাউন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪১ পিএম
বিদ্যুৎ, গ্যাসসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি ও সরকারের দমন-পীড়নের প্রতিবাদে এবং ১০ দফা দাবিতে কেন্দ্র ঘোষিত নারায়ণগঞ্জ জেলা বিএনপি‘র পদযাত্রা কর্মসূচিকে সফল করতে নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহিরের নেতৃত্বে আড়াইহাজার উপজেলা যুবদলের শত শত নেতাকর্মী পদযাত্রায় অংশগ্রহণ।
গতকাল (২৫ ফেব্রুয়ারি) বিকেল তিনটায় আড়াইহাজার উপজেলা যুবদলের নেতাকর্মীরা বিশাল মিছিল নিয়ে কারাবন্দী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি চাই এবং সরকারের পদত্যাগ ও গ্যাস, বিদ্যুৎ ও নিত্যপণ্যের দাম কমানোসহ ১০ দফা দাবিতে শ্লোগানে শ্লোগানে থানপুর হাসপাতালের সমানে জেলা বিএনপির মূল মিছিলে অংশগ্রহণ করেন।
এ সময় জহিরের নেতৃত্বে উপস্থিত ছিলেন, আড়াইহাজার পৌরসভা বিএনপি‘র সদস্য সচিব সূজন মিয়া, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সদস্য আমানউল্লাহ আমান, আড়াইহাজার থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাফেল, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার, পারভেজ, আনিসুর রহমান, আবুল হোসেন, আশরাফুল ইসলাম, সবুজ মিয়া, সাদেকুর রহমান সাদেক, গোপালদী পৌরসভার যুবদল নেতা ইসমাইল, আলামিন খাঁন, মনির হোসেন, আলামিন মেম্বারসহ প্রমুখ।
এস.এ/জেসি


