Logo
Logo
×

নগরের বাইরে

কাঁচপুরে জমি নিয়ে বিরোধে সহোদরকে কুপিয়ে খুন

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৬:০৯ পিএম

কাঁচপুরে জমি নিয়ে বিরোধে সহোদরকে কুপিয়ে খুন
Swapno

সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে মো. আসলাম সানি (৪৮) ও শফিকুল ইসলাম রনি (৩৫) নামের দুই ভাইকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। ২৬ ফেব্রুয়ারি রোববার দুপুরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রফিকুল ইসলাম নামের আরো এক ভাই আহত হয়। আহতকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর হামলাকারীরা বাড়ি ঘরে তালা ঝুলিয়ে পালিয়ে যায়। নিহত আসলাম ও রনি কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকার সানাউল্লাহর ছেলে।

জানা যায়, উপজেলার কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় সরকারী অর্থায়নের একটি রাস্তা ও ড্রেন নির্মাণের কাজ চলছে। ওই ড্রেনের পাশে তাদের জায়গা নিয়ে নিহত আসলামের সঙ্গে তার চাচাতো ভাই মোস্তফা মিয়ার তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে মোস্তফার নেতৃত্বে মামুন, মফিজুর রহমান, মারুফ, চাপাতি, রামদা ও লোহার রড নিয়ে আসলাম মিয়া, মো: রনি ও রফিকুল ইসলামের ওপর হামলা করে। এসময় তাদের কুপিয়ে ও পিটিয়ে আহত করে।

 

আহত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক মো. আসলাম মিয়া ও মো. রনি মিয়াকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহতদের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো: বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

 

সোনারগাঁ থানার তদন্ত ওসি আহসান উল্লাহ জানান, জোড়া খুনের ঘটনায় সোনারগাঁ থানা পুলিশ ঘটনা স্থলে ব্যাপকভাবে তৎপরতা ও অভিজান চালাচ্ছে আসামীদের গ্রেফতার করার জন্য।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন