Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লার বিভিন্ন এলাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৭:০৬ পিএম

ফতুল্লার বিভিন্ন এলাকায় মশার যন্ত্রণায় অতিষ্ঠ জনজীবন
Swapno

 

বিভিন্ন সময় বলে থাকতো এবং এখনো বলে যে মশা মারতে কামান ব্যবহার। আর সেই এখন বাস্তবে পরিনত হয়েছে নারায়ণগঞ্জের কিছু কিছু এলাকায়। বিশেষ করে নারায়ণগঞ্জ সদর উপজেলার কুতুবপুরে বিভিন্ন এলাকায় মশার উপদ্রব এতটাই বেড়েছে যার মানুষ একেবারে অতিষ্ট হয়ে পরেছে। কোন ভাবেই কমানো যাচ্ছে না এই মশার উপদ্রব বিগত এক মাস এই মশার উপদ্রব কয়েক গুন বেড়ে অনেকটাই সমস্য সৃষ্টি করছে এই এলাকার মানুষের।

 

বিভিন্ন সময় দেখা যায় এই মশার উপদ্রব কমাতে এলাকাতে জনপ্রতিনিধি ও বিভিন্ন সামাজিক সংগঠন গুলো মশা মারার জন্য যে সকল মেশিন ব্যবহার করে থাকে তবে মশা মারার জন্য মেশিনের ভেতর যে ক্যামিক্যালটা ব্যবহার করা হয় সেটার দাম বেশি হওয়ার কারনে প্রতিনিয়ই মেশিন টা চালানো সম্ভব হয় না। বর্তমানে কোন ধরনের উপায় না পেয়ে এই এলাকার মানুষ সামাজিক মাধ্যম ফেসবুকে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সেন্টুর কাছে বিভিন্ন আইডি থেকে দরখাস্ত লিখেছে যা ইতিমধ্যে অনেকটাই ভাইরাল হয়েছে।

 

আর এই দরখাস্তের বিষয়টা টা প্রথমে দেওয়া আছে মশার যন্ত্রনায় জনজীবন অতিষ্ট। জনাব বিনীত সম্মানপূর্বক নিবেদক এই যে, আমি আমি..... আপনার এলাকার বাসিন্দা আজ থেকে বিগত ১৫-২০ দিনের বেশি সময় লক্ষ্যে করেছেন কিনা জানিনা এই এলাকার মানুষ মশার যন্ত্রনায় অতিষ্ট হয়ে পড়েছেন। শুধু এই এলাকাই নয় কুতুবপুরের ৯ টি ওয়ার্ডের প্রত্যেকটি ওয়ার্ডের জনগণ মশার যন্ত্রণায়/রাস্তাঘাট বাসাবাড়িতে থাকা কষ্ট সাধ্য হয়ে দাড়িয়েছে শুধু তাই নয় স্কুল কলেজের ছাত্রছাত্রীরা মশার যন্ত্রনায় দিনদিন রোগব্যধি বেড়েই চলছে।

 

অতএব চেয়ারম্যানের কাছে আবেদন আপনি যদি যথাযত ব্যবস্থা নেন তাহলে আপনার এলাকার মানুষ উপকৃত হবে। তবে এ বিষয়ে কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জানান, আমাদের বাজেটে না থাকলেও আমরা বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও বিভিন্ন সংগঠন তাদের নিজস্ব অর্থায়নে ফগার মেশিন ব্যবহার করে কুতুবপুরের প্রত্যেকটি ওয়ার্ডে মশার উপদ্রব কমাতে তারা কাজ করে যাচ্ছে যেহেতু মশার উপদ্রব বর্তমানে অনেকটাই বেড়েছে তাই আমরা চেষ্টা করছি প্রতিনিয়তই বিভিন্ন এলাকায় ফগার মেশিন ব্যবহার করে অতি দ্রুত এই সমস্যা সমাধান করতে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন