Logo
Logo
×

নগরের বাইরে

দুই ভাইকে কুপিয়ে হত্যা, ৯ জনকে আসামি করে থানায় মামলা

Icon

সোনারগাঁ প্রতিনিধি

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২৩, ০৯:২৯ পিএম

দুই ভাইকে কুপিয়ে হত্যা, ৯ জনকে আসামি করে থানায় মামলা
Swapno

 

সোনারগাঁয়ের কাঁচপুর ইউনিয়নের পাঁচপাড়া এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা ও অপর ভাইকে কুপিয়ে আহত করার ঘটনায় ৯ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে। সোমবার (২৭ ফেব্রুয়ারি) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম। এর আগে দুপুরে নিহতদের মেজ বোন সামসুন নাহার (৪০) বাদী হয়ে সোনারগাঁ থানায় মামলা দায়ের করেছেন। মামলায় নিহতদের চাচা মহিউদ্দিন ও চাচাতো ভাই মোস্তফাসহ তাদের পরিবার সদস্যদের আসামি করা হয়েছে বলে স্বজনরা জানিয়েছেন।

 

এর আগে রবিবার দুপুরে উপজেলার জমি-সংক্রান্ত বিরোধের জেরে দুই ভাইকে কুপিয়ে হত্যা করা হয়। নিহত দুই ভাই হলেন ওই এলাকার মৃত সানাউল্লাহ মিয়ার বড় ছেলে আসলাম সানি (৪৮) ও ছোট ছেলে মো. শফিকুল ইসলাম রনি (৩৫)। এ ঘটনায় মেজ ছেলে রফিকুল ইসলাম (৪০) গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত মোস্তফা (৪০), মামুন হোসেন (৩৫), মফিজুল ইসলাম (২৫), মারুফসহ (১৮) পরিবারের সবাই পলাতক আছেন।

 

নিহতের স্বজনরা জানান, আসলাম সানী ওই এলাকার গ্রাম্য চিকিৎসক আতাউর রহমানের কাছ থেকে ৩ শতাংশ জমি ক্রয় করে। এ জমিসহ পার্শ্ববতী আরো একটি জমি দাবি করে তার চাচা মহিউদ্দিন চাচাতো ভাই মোস্তফা, মামুন ও মারুফ। এ নিয়ে আসলাম সানী, শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামের সাথে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলছিল। তাদের জমির পাশ দিয়ে সরকারী অর্থায়নের ৩ লাখ ১১ হাজার ২শ ৪১ টাকা ব্যয়ে এলজিএসপি-৩ এর আওতায় খাস পাড়া আলী হোসেনের বাড়ি থেকে হারুনের বাড়ি পর্যন্ত আরসিসি ও ড্রেন নির্মাণ কাজ শুরু হয়। এ ড্রেন মহিউদ্দিনের জায়গার ওপর দিয়ে যাচ্ছে এমন দাবী করে তারা। এ নিয়ে চাচা মহিউদ্দিনের সঙ্গে আসলাম সানীর তর্ক বিতর্ক হয়। এক পর্যায়ে চাচাতো ভাই মোস্তফার নেতৃত্বে তারা আসলাম সানী ও শফিকুল ইসলাম রনি ও রফিকুল ইসলামকে এলোপাথাড়ি কুপিয়ে আহত করে।

 

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম জানান, এই হত্যাকাণ্ডের ঘটনায় আজ দুপুরে থানায় একটি মামলা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। ঘটনার পর থেকে জড়িতরা সবাই পলাতক রয়েছেন। তাদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন