Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় ট্রাক চাপায় নারীর মৃত্যু

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৩, ০৮:৪৬ পিএম

ফতুল্লায় ট্রাক চাপায় নারীর মৃত্যু
Swapno

 

ফতুল্লায় বাড়ি ফেরার পথে রাস্তা পারাপারের সময় ট্রাক চাপায় সিমু আক্তার নামে এক নারীর মৃত্যু হয়েছে। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে। সদর উপজেলার মাসদাইর এলাকায় ঢাকা নারায়ণগঞ্জ পুরাতন সড়কে সোমবার রাত দশটার দিকে এ ঘটনা ঘটে। নিহত সিমু আক্তার (২৬) রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার সৌরুপার চরের রাজ্জাক মিয়ার মেয়ে। তিনি তার স্বামীর সাথে ফতুল্লার আফাজ নগর আবাসিক এলাকায় ভাড়া থাকতেন।

 

নিহতদের স্বামী সোহেল রানা জানান, গত কয়েকদিন ধরে অসুস্থ্য ছিলেন সিমু। সন্ধ্যায় নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসকের পরার্মশ নিতে যান তিনি। রাত নয়টার দিকে সেখান থেকে আফাজ নগরের বাড়িতে ফিরছিলেন। পথে যানযট থাকায় মাসদাইর এলাকায় গাড়ি থেকে নেমে রাস্তা পার হচ্ছিলেন ওই সময় ট্রাকটি সিমুকে চাপা দেয়।

 

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রকিবুজ্জামান জানান, রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির ট্রাকের চাপায় ওই নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রাকটি জব্দ করা হয়েছে তবে ট্রাকের চালক ও হেলপার পালিয়েছে।তাদের আটকের চেষ্টা করছে পুলিশ। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।    

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন