Logo
Logo
×

নগরের বাইরে

নারী মাদক ব্যবসায়ী মাদক সম্রাজ্ঞী পারভীন গ্রেফতার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ০৫ মার্চ ২০২৩, ০১:০২ পিএম

নারী মাদক ব্যবসায়ী মাদক সম্রাজ্ঞী পারভীন গ্রেফতার
Swapno

 

ফতুল্লায় নারী মাদক ব্যবসায়ী মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীনকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৪ মার্চ) বিকেলে তাকে ফতুল্লার দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় পুলিশ মাদক সম্রাজ্ঞী নাইট পারভীনের নিকট থেকে ১০২ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃত নাইট পারভীন জেলা গোয়েন্দা পুলিশের সাথে বন্দুক যুদ্ধে নিহত ফতুল্লা মডেল থানার শীর্ষ স্থানীয় মাদক ব্যবাায়ী দাপা ব্যাংক কলোনীর লিপু ওরফে ডাকাত লিপুর স্ত্রী।

 

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার বিকেল চারটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) সঙ্গীয় ফোর্স নিয়ে দাপা ব্যাংক কলোনীস্থ মহিউদ্দিনের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ১০২ পুরিয়া (১০ গ্রাম) হেরোইন সহ মাদক সম্রাজ্ঞী পারভীন ওরফে নাইট পারভীনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত নাইট পারভীনের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মাদক আইনে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছে।  

 

গ্রেফতার অভিযানে নেতৃত্বদানকারী ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) জানায়, গ্রেফতারকৃত পারভীন ওরফে নাইট পারভীনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় আটটি মাদক মামলা রয়েছে। সে একজন পেশাদার শীর্ষস্থানীয় নারী মাদক ব্যবসায়ী।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন