ফতুল্লার দাপা ইদ্রাকপুরের ব্যাংক কলোনী থেকে হেরোইনসহ বাবু (৩৫) নামে এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে তাকে দাপা ব্যাংক কলোনী এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এ সময় গ্রেফতারকৃতের নিকট থেকে ৬০ পুরিয়া হেরোইন উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃত বাবু ফতুল্লা মডেল থানার দাপা ইদ্রাকপুর ব্যাংক কলোনী এলাকার রফিক মিয়ার পুত্র। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাতটার দিকে ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির(টু) সঙ্গীয় ফোর্স সহ দাপাইদ্রাকপুরস্থ ব্যাংক কলোনী দ্বিন ইসলামের বাড়ীর সামনের রাস্তায় অভিযান চালিয়ে ৬০ পুরিয়া হেরোইন সহ মাদক বিক্রেতা বাবুকে গ্রেফতার করে।
হেরোইন উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেছে। ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক হুমায়ুন কবির (টু) জানায়, শনিবার রাতে তাকে ব্যাংক কলোনী এলাকা থেলে হেরোইন সহ গ্রেফতার করা হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয় দ্বিন ইসলাম নামক অপর এক মাদক ব্যবসায়ী। এন.হুসেইন/জেসি


