Logo
Logo
×

নগরের বাইরে

রেস্টুরেন্ট মালিককে চড়-থাপ্পড়ে ভাইরাল কাউন্সিলর মতি

Icon

যুগের চিন্তা রিপোর্ট

প্রকাশ: ০৭ মার্চ ২০২৩, ১২:৩৩ পিএম

রেস্টুরেন্ট মালিককে চড়-থাপ্পড়ে ভাইরাল কাউন্সিলর মতি
Swapno

 

# তার উদ্ধত আচরণে অতিষ্ঠ এলাকাবাসী
# দুদকের মামলার চার্জশীট হওয়ার পরে আরো বেপরোয়া

 

 

আবারো নেতিবাচক খবরে শিরোনাম হলেন বিতর্কিত কাউন্সিলর মতিউর রহমান মতি। সম্প্রতি এক ব্যবসায়ীকে তার ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে চড়-থাপ্পড় মারার ভিডিও ভাইরাল হয়েছে। এই ঘটনায় নাসিক ৬নং ওয়ার্ডে সাধারণ মানুষের মাঝে চরম ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে।

 

জানা যায়, সিদ্ধিরগঞ্জে আদমজীনগর সোনামিয়া বাজার এলাকায় একটি রেস্টুরেন্টের মালিককে মারধর করেছেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৬নং ওয়ার্ড কাউন্সিলর ও সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহ্বায়ক মতিউর রহমান মতি। লেক ভিউ চাইনিজ রেস্টুরেন্টের মালিক পবনকে চড়-থাপ্পড় দেওয়ার এমন একটি ভিডিও ফুটেজ পাওয়া গেছে। ফুটেজে দেখা গেছে, রবিবার রাতে রেস্টুরেন্টির কিচেন রুমে কাউন্সিলর মতি মালিকের সাথে কথা বলছেন। এর এক পর্যায়ে সে পবনকে থাপ্পড় মারে। পরে বেশ রাগান্বিত চেহারায় কথা বলতে দেখা যায় মতিকে।

 

জানা যায়, সোনামিয়া বাজার এলাকায় একটি বাণিজ্যিক গ্যাস লাইন আছে মতির। মতির এই গ্যাস লাইন থেকে  রেস্টুরেন্ট মালিক চুরি করে গ্যাস সংযোগ নিয়ে রেস্টুরেন্ট চালায় অভিযোগ দিয়ে পবনকে মারধর করে কাউন্সিলর মতি। এদিকে ভুক্তভোগী পবনের দাবি, সে তার রেস্টুরেন্টে এলপি গ্যাস ব্যবহার করে রান্নার কাজ চালায়। কোন ধরনের চোরাই লাইন থেকে গ্যাস ব্যবহার করেনা। মতিকে বিষয়টি খুলে বলার পরও সে গায়ে হাত তুলেছে। পরে সে এসে ভুল হয়ে গেছে দাবি করে আমাকে সরি বলেছে বলে জানিয়েছে পবন।

 

এলাকাবাসী জানায়, ইদানিং কাউন্সিলর মতি খুব বেপরোয়া হয়ে উঠেছেন। বেশ কিছুদিন ধরে সে মানুষের সাথে খুব খারাপ এবং উশৃঙ্খল আচরণ করছেন। বিভিন্ন ঘটনায় বিভিন্ন সময় মতির এসব আচরণ লক্ষ করছেন এলাকাবাসী। অনেকের ধারণা দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক ‘অবৈধ সম্পত্তি অর্জনের’ মামলায় মতি ও তার স্ত্রীর চার্জশীট হওয়ার পর থেকেই মতির আচরণে পরিবর্তন লক্ষ করছেন স্থানীয়রা।

 

এদিকে তার এমন উশৃঙ্খল আচরণে আওয়ামী লীগের কর্মী হিসেবে দলীয় ভাবমুর্তি ক্ষুণ্ন হবে বলে আশঙ্কা দেখা দিয়েছে। তাছাড়া কাউন্সিলর হওয়ায় জনপ্রতিনিধি হিসেবেও তার ভাবমুর্তি নষ্ট হচ্ছে এলাকায়। তার এসব আচরণের কারণে জনসাধারণও আতঙ্কিত হয়ে পড়ছেন। তার ক্ষীপ্র আচরণে জনসাধারণের মাঝে ভীতি তৈরি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন