Logo
Logo
×

নগরের বাইরে

কলাগাছিয়ায় অবৈধ ড্রেজারের পাইপ সংযোগ বিচ্ছিন্ন

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৭:৫০ পিএম

কলাগাছিয়ায় অবৈধ ড্রেজারের পাইপ সংযোগ বিচ্ছিন্ন
Swapno

 

বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধভাবে ড্রেজারের পাইপ সংযোগ করায় পাঁচটি ড্রেজার মেশিনের সংযোগ বিছিন্নসহ যন্ত্রাংশ ধ্বংস করে দেওয়া হয়েছে। এ ঘটনায় ড্রেজারের মাধ্যমে বালু ভরাটকারী চক্রের হোতা যুবলীগ নেতা খান মাসুদ বাহিনীর অনুগামী রাজু ও মাইচ্ছা উজ্জল কৌশলে পালিয়ে যাওয়ায় তাদের আটক করা যায়নি। বৃহস্পতিবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার ও বন্দর থানা পুলিশ।

 

সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সালাউদ্দিন খন্দকার, কামরুল খন্দকার, মিলন খন্দকারসহ ৩জন মালিকানা জমিতে ২৫০ শতাংশ অবৈধভাবে কল্যান্দি মসজিদ সংলঘ্ন সড়কটির উপর দিয়ে অবৈধভাবে ড্রেজার সংযোগ দিয়ে বালু ভরাট করছে যুবলীগ নেতা খান মাসুদের সহচর রাজু ও মাইচ্ছা উজ্জল নামে ব্যাক্তিরা। প্রশাসনের এক শ্রেনীর অসাধু কর্মকর্তাদের ম্যানেজ করে দীর্ঘদিন ধরে তারা জনদূর্ভোগ সৃষ্টি করে পরিবেশ ধ্বংস করছিলেন। স্থানীয়রা তাদের ভয়ে তটস্থ থাকে সব সময়। আজ দুপুরে সহকারী কমিশনারের (ভূমি) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে অবৈধ ড্রেজার পাচঁটি ড্রেজার মেশিন সংযোগ বিচ্ছিন্ন ও বিকল করা হয়।

 

বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুরাইয়া আক্তার বলেন, কলাগাছিয়া ইউনিয়নে এক শ্রেণীর বালু খেকো ও ড্রেজার দস্যুরা অবৈধভাবে ফসলী জমি নষ্ট করে অবৈধভাবে বালু ভরাট করে আসছিল। এতে পরিবেশ ও গ্রামীণ সড়কের ব্যাপক ক্ষতি হয়। অভিযানের বিষয়টি জানতে পেরে অভিযুক্তরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জনস্বার্থে এ অভিযান চলমান থাকবে বলে জানান তিনি।

এস.এ/জেসি
 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন