শরীফুলের উদ্যোগে নাগিনা জোহার মৃত্যুবার্ষিকীতে দোয়া
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ০৮:২৯ পিএম
ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা পদক প্রাপ্ত ও সাবেক সংসদ সদস্য একেএম শামসুজ্জোহার সহধর্মীনি, রত্নগর্ভা মা নাগিনা জোহা’র ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বাদ এশারা পর ফতুল্লা থানা আওয়ামী লীগের প্রথম সদস্য ও থানা ছাত্রলীগের সভাপতি আবু মো. শরীফুল হকের নেতৃত্বে ফতুল্লা বাজার মসজিদে এই দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় আওয়ামী লীগ নেতা শরীফুল হক ভাষা সৈনিক নাগিনা জোহার জন্য বেহেশত কমনা করে তার রূহের মাগফেরাতের জন্য দোয়া করেন। একই সাথে ওসমান পরিবারের সকল নিহত সদস্যদের জন্য দোয়া করা হয়। পাশা পাশি ওসমান পরিবারের যারা জীবিত রয়েছে তাদের দীর্ঘায়ু কামনা করেন তিনি। সর্বপরি সকল মুসলিম উম্মা’হর জন্য দোয়া করেন।
এস.এ/জেসি


