Logo
Logo
×

নগরের বাইরে

রংধনু গ্রুপের উদ্যাগে পাঁচ হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৪:১৪ পিএম

রংধনু গ্রুপের উদ্যাগে পাঁচ হাজার পরিবারের মাঝে মাংস বিতরণ
Swapno


শিল্পগোষ্ঠী রংধনু গ্রুপের উদ্যোগে মাহে রমজান উপলক্ষ্যে পাঁচ হাজার দরিদ্র মুসলিম পরিবারের মাঝে গরুর মাংস বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় এসব মাংস বিতরন করেন রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব রফিকুল ইসলাম।

 

 

এতে আরও উপস্থিত ছিলেন, রংধনু গ্রুপের পরিচালক মিজানুর রহমান, কায়েতপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক এডভোকেট আব্দুল আউয়াল, যুবলীগ নেতা হাজী সফিক, মহিউদ্দিন আহমেদ, ইউপি সদস্য জসিম উদ্দিনসহ আরও অনেক।

 

 

মাংস বিতরণকালে রফিকুল ইসলাম বলেন, যে কোন ধর্মের ধর্মীয় উৎসব, প্রাকৃতিক দূর্যোগ আর উপলক্ষ্য সামনে রেখে গত দুই যুগ যাবত সাধারন মানুষের জন্য সাধ্যনুযায়ী সহযোগীতা করে পাশে থাকে রংধনু গ্রুপ।

 

 

পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে আগামীকাল শুক্রবার থেকে উপজেলার বিভিন্ন অঞ্চলের ২৫ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ শুরু হবে। সাধারন মানুষের পাশে বিত্তবানদের দাঁড়ানোর যে নির্দেশনা প্রধানমন্ত্রী দিয়েছেন সে আলোকেই কাজ করছে রংধনু গ্রুপ। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন