Logo
Logo
×

নগরের বাইরে

বন্দরের ২৩নং ওয়ার্ডে টিসিবি পণ্যের জন্য ভোগান্তি

Icon

বন্দর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৪:১৮ পিএম

বন্দরের ২৩নং ওয়ার্ডে টিসিবি পণ্যের জন্য ভোগান্তি
Swapno


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দরে ২৩নং ওয়ার্ডে সরকারি সিদ্ধান্তের অভাবে প্রায় দুই হাজারের অধিক নারী-পুরুষ নানা ভোগান্তির শিকার হয়েছে।  

 

 

বৃহস্পতিবার (২৩ র্মাচ) বন্দর থানার নবীগঞ্জ কবিলের মোড়ে টিসিবির পন্য নিতে এসে সাধারণ মানুষ ভোগিন্ত শিকার হন। টিসিবি ডিলার হিমেল জানান, ডিসি অফিসের সিদ্ধান্ত হলো যারা স্মাট কার্ড পেয়েছে তাদের কাছে টিসিবির পন্য বিক্রি করতে।

 

 

২৩নং ওয়ার্ডে ৫ হাজার ৮শ’ ৬৫ হাজারের অধিক টিসিবি কার্ডধারী লোক রয়েছে যাদের অধিকাংশ এখনো স্মাট কার্ড হাতে পাননি। মাত্র ৫ শতাধিক লোকের হাতে স্মাট কার্ড পৌছেছে। বাকিদের কার্ড এখনো প্রক্রীয়ধীন রয়েছে।

 

 

এদিকে স্মাট কাড ও পুরনো কার্ডধারী সকলেই টিসিবির পন্য নিতে এসে ভোর থেকে অপেক্ষা করতে থাকেন। কিন্তু ডিসি অফিসের সিদ্ধাতের অভাবে সাধারন মানুষ বিকাল পর্যন্ত পন্য নিতে পারেনি।

 

 

দুপুরে ডিসি অফিসের প্রতিনিধি দলের পরে অফিস সহকারী গাফ্ফার ও আসাদ ঘটনাস্থলে এসে পরিস্থিতি দেখেও কোন সিদ্ধান্ত দিতে ব্যর্থ হয়। পরে বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা এবিএম কুদরত এ খুদাকে বিষয়টি জানালো তিনি আসবেন বলে জানান, কিন্তু বিকাল পর্যন্ত তিনি না আসায় চরম ভোগান্তির শিকার হয় হাজার হাজার মানুষ।

 

 

এ ব্যপারে ২৩নং ওয়ার্ড কাউন্সিলর বিদেশে অবস্থান করায় তার পক্ষে ওয়ার্ড সচিব কাজল জানান, আমাদের কাছে ৩ হাজার ৮শ’ কার্ড সিটি করপোরেশন থেকে এসে তা আমরা বিতরন করে যাচ্ছি। যার কার্ড তাকে দেয়ার জন্য ফোন করা হচ্ছে তারা নিয়ে যাচ্ছেন।

 

 

অনেকে ফোন ধরছেন না, অনেকের ফোন বন্ধ পাওয়া যায়। আর আমরা সময় পেয়েছি অল্প তাই এখনো যে সমস্ত কার্ড এসে তা বিতরণ সম্পন্ন করতে পারিনি। তবে কার্ড এখনো সিটি করপোরেশন থেকে পুরো কার্ড আসেনি।

 

 

তাই পুরনো কার্ড নিয়ে অনেকে এসেছেন পন্য নেয়ার জন্য আমরা তাদেরও পন্য দিতে ডিলারকে বলেছি কিন্তু ডিলার ডিসি অফিসের সিদ্ধান্তের কারণে পন্য দিতে পারেনি। এ জন্য পন্য সময় মত বিতরণ না করার কারণে মানুষ ভোগান্তির শিকার হয়েছে।  এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন