Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় শয়ন চন্দ্র হত্যা মামলায় আরেকজন আটক  

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৭:৫০ পিএম

ফতুল্লায় শয়ন চন্দ্র হত্যা মামলায় আরেকজন আটক  
Swapno

 

ফতুল্লার পুলিশ লাইন লোহার মার্কেট সংলগ্ন একটি রপ্তানীমুখী পোশাক কারখানার ভিতর থেকে শয়ন চন্দ্র মন্ডলের লাশ উদ্ধারের ঘটনায় এক যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (২২ মার্চ) রাত ১ টায় ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃতর নাম সুমন (২৮)। সে ফতুল্লা মডেল থানার মাসদাইর লিচু বাগানের মৃত আব্দুর রশীদের ছেলে।

 

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) হুমায়ুন কবির (২) জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১ টার দিকে ফতুল্লার মাসদাইর এলাকায় অভিযান চালিয়ে সুমনকে আটক করে। হত্যা মামলা দায়েরের পরে তিনি মামলার তদন্তে নেমে প্রথমে জানতে পারেন নিহত শয়ন, গ্রেপ্তাকৃত মোহন ও সুমন এক সাথে মাদক সেবন করতো।

 

সেই সূত্র ধরে নিজস্ব সোর্সের মাধ্যমে নিশ্চিত হয়ে বেশ কয়েকদিন ধরেই সুমন এবং মোহন কে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছিলো। কিন্তু আত্মগোপন করায় তাদেরকে গ্রেপ্তার করা সম্ভব হচ্ছিলোনা। মঙ্গলবার(১৪ মার্চ) রাত দশটার দিকে মোহন কে এবং বুধবার (২২ মার্চ) দিবাগত রাত একটার দিকে মাসদাইর এলাকা থেকে সুমনকে গ্রেপ্তার করা হয়। অভিযুক্ত সুমনকে ৭ দিনের রিমান্ড চেয়ে বৃহস্পতিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।

 

উল্লেখ্য, গত মঙ্গলবার (৭ মার্চ) সবে বরাতের দিবাগত রাত ৩টায় নারায়ণগঞ্জ জেলা পুলিশ লাইন সংলগ্ন লোহার মার্কেটের পাশে অবস্থিত বেস্ট ওয়েস্ট এ্যাপারেলস গার্মেন্টসের ভেতরে পরিত্যক্ত জায়গা থেকে প্রথমে অজ্ঞাত পরিচয়ে লাশটি উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পরদিন পরিচয় পাওয়ার পর নিহতের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে ফতুল্লা মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন