সেলিম ও কামরুলের নেতৃত্বে সোনারগাঁ মৎস্যজীবী দলের কমিটির অনুমোদন
যুগের চিন্তা রিপোর্ট
প্রকাশ: ২৪ মার্চ ২০২৩, ০৭:৫৯ পিএম
নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আওতাধীন সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলে মো. সেলিম হোসেন দিপুকে আহ্বায়ক ও হাজী মো. কামরুল ইসলামকে সদস্য সচিব করে ৩১ সদস্য বিশিষ্ট সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক কমিটির অনুমোদন দেন জেলা জাতীয়তাবাদী মৎস্যজীবী দলের আহ্বায়ক এড. এইচ এম আনোয়ার প্রধান ও সদস্য সচিব মো. আমিনুল ইসলাম।
শুক্রবার (২৪ মার্চ) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এছাড়া আগামী ৯০ দিনের মধ্যে প্রতিটি ইউনিয়নে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করে উপজেলা সম্মেলনের নির্দেশনা দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিএনপির কেন্দ্র ঘোষিত চলমান আন্দোলন কর্মসূচীতে সোনারগাঁও উপজেলা মৎস্যজীবী দলের অংশ গ্রহণ সন্তোষজনক না হওয়ায়। বর্তমান কমিটি ভেঙ্গে চলমান আন্দোলন বেগবান করার লক্ষ্যে নতুন করে আবারও সোনারগাঁও উপজেলার মৎসজীবী দলের আহবায়ক কমিটি গঠন করা হয়।
এস.এ/জেসি


