স্কুল ব্যাগে মদের বোতলসহ যুবক গ্রেফতার
রূপগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৩, ০২:৪৩ পিএম
রূপগঞ্জে বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে রূপগঞ্জ থানা পুলিশ। শনিবার ভোরে উপজেলার গোলাকান্দাল ইউনিয়নের ভূমি অফিসের সামনের রাস্তা থেকে সিএনজিতে সন্দেহজনকভাবে তল্লাশি চালিয়ে রাব্বি (১৯) নামে একজনের স্কুল ব্যাগ থেকে এ মাদকদ্রব্য উদ্ধার করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির এস.আই মিজানুর রহমান ও তার সঙ্গীও ফোর্স অভিযান পরিচালনা করে ৮ বোতল বিদেশি মদ উদ্ধার করেন । সে শেরপুরের সীমানায় থাকা ভারতের ভার থেকে এই বিদেশী মদ নিয়ে এসে প্রতিনিয়ত সোনারগাঁও থানার মদনপুরে সাপ্লাই দিয়ে থাকে।
এ ব্যাপারে ভূলতা পুলিশ ফাঁড়ির অফিসার ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, প্রতিনিয়ত আমাদের পুলিশরা ডিউটি পালন করে যাচ্ছে। বিভিন্ন সময় অভিযান পরিচালনা করে মাদক কারবারিসহ বিভিন্ন অপরাধীদের ধরতে সক্ষম হচ্ছি। তল্লাশি চালিয়ে সিএনজি থেকে রাব্বি নামের ১ মাদক ব্যবসায়ীকে ৮ বোতল বিদেশী মদ সহ আটক করেন।
আমাদের এ অভিযান অব্যাহত থাকবে। পরে তাকে থানায় হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, বিদেশী মদের বোতলসহ রাব্বি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। এন.হুসেইন/জেসি


