সিদ্ধিরগঞ্জে শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ে স্বাধীনতা দিবস পালন
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৩:১৪ পিএম
যথাযোগ্য মর্যাদা ও ভাব গাম্ভির্যের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করেছে সিদ্ধিরগঞ্জের সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়। রবিবার (২৬ মার্চ) সকাল ১১টায় সিদ্ধিরগঞ্জের সানারপাড় এলাকাস্থ অত্র বিদ্যালয়ের অডিটরিয়ামে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে এ দিবসটি উদযাপন করা হয়।
এসময় মহান স্বাধীনতার স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ স্বাধীনতা যুদ্ধে শাহাদাৎ বরণকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
সানারপাড় শেখ মোরতোজা আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: জহিরুল হকের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মো: সামছুল আলম। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক (প্রভাতী) মো: শামীম আহসান ও সহকারী প্রধান শিক্ষক (দিবা) দিলরুবা খাতুনসহ সকল শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকবৃন্দ প্রমূখ। এন.হুসেইন/জেসি


