Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ব্যারিস্টার শামীম

Icon

স্টাফ রিপোর্টার

প্রকাশ: ২৮ মার্চ ২০২৩, ০৮:১৬ পিএম

রূপগঞ্জবাসীকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান ব্যারিস্টার শামীম
Swapno

 

মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে রূপগঞ্জ বাসী শুভেচ্ছা জানান রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। এক বিবৃতিতে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ কালরাতে পাকিস্তানি সামরিক বাহিনী বাঙালিদের ওপর অতর্কিত গণহত্যা অভিযান ‘অপারেশন সার্চলাইট’ শুরু এবং বাঙালী জাতির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেফতার করেন।

 

গ্রেফতারের পূর্বে বঙ্গবন্ধু ২৬ মার্চ রাতের প্রথম প্রহরে ঢাকায় বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেন। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধর পর ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বিশ্বের মানচিত্রে নতুন রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ ঘটে একটি ভূখন্ডের, যার নাম বাংলাদেশ। তাই ২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা ও রূপগঞ্জবাসীকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা।

 

এ বিষয়ে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ বলেন, আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান। ছাত্র জীবন থেকেই আমি উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্রনায়ক মুক্তিযোদ্ধা ছাত্র কমান্ডের প্রতিষ্ঠাতা সদস্য। ১৯৯১ সালে ঢাকা কলেজ ছাত্র সংসদের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদকের দায়িত্বে ছিলাম, ১৯৯২ সাল থেকে ১৯৯৮ সাল অবধি টানা ছয় বছর ঢাকা বিশ্ব বিদ্যালয়ের আইন অনুষদ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করি।

 

২০১৫-১৬ সালে সুপ্রিম কোর্ট আইনজীবী পরিষদের কার্যকরী সদস্য নির্বাচিত হয়, বর্তমানে বঙ্গবন্ধু আওয়ামী আইনজীবি পরিষদ এর আহবায়ক কমিটির সদস্য। এক সাক্ষাৎকারে রূপগঞ্জ উপজেলার কয়েকজন এলাকা বাসী বলেন, নারায়ণগঞ্জের সব চেয়ে একটি গুরুত্বপূর্ণ আসন হচ্ছে রূপগঞ্জ-১ আসন। এই আসনে বর্তমানে সংসদ সদস্য পদে রয়েছেন বস্ত্র ও পাট মন্ত্রী গোলাম দস্তগীর গাজী। বর্তমানে রূপগঞ্জের প্রতিটি এলাকায় পাড়া-মহল্লায় ও চায়ের দোকানের চলছে ব্যাপক আলাপ-আলোচনা, কে পাবে আগামী সংসদ নির্বাচনের নৌকার টিকেট।

 

এছাড়াও বাংলাদেশ আওয়ামীলীগের শীর্ষ পর্যায় থেকে ঘোষণা এসেছে মনোনয়নের ব্যাপারে ক্লিন ইমেজের জনপ্রিয় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। তাই বর্তমানে রূপগঞ্জে ক্লিন ইমেজের তরুন প্রার্থী হচ্ছেন ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজ। তাই আগামী সংসদ নির্বাচনে ব্যারিস্টার খান মোহাম্মদ শামীম আজিজকে নিয়েই স্বপ্ন দেখছেন রূপগঞ্জ বাসী।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন