Logo
Logo
×

নগরের বাইরে

মাদ্রাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ২৯ মার্চ ২০২৩, ০৭:৪২ পিএম

মাদ্রাসায় ছাত্রীকে ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১
Swapno

 

ফতুল্লার কাশিপুরে মাদ্রাসায় পড়ুয়া তৃতীয় শ্রেণির ছাত্রী (১০) কে ধর্ষনের অভিযোগে শাহিন নওয়াব (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত শাহিন নওয়াব ফতুল্লা মডেল থানার কাশিপুর ফরাজিকান্দার মাহাবুবের বাড়ীর ভাড়াটিয়া মৃত মহিউদ্দিনের পুত্র। মঙ্গলবার (২৮ মার্চ) ভোরে তাকে ফতুল্লার কাশিপুর এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এর আগে সোমবার রাতে নির্যাতিত শিশুটির বাবা ধর্ষণের অভিযোগ এনে গ্রেফতারকৃত শাহিন নওয়াব কে আসামী করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন।

 

মামলায় উল্লেখ করা হয়, গ্রেফতারকৃত শাহিন নওয়াব ও বাদী স্ব পরিবারে একই বাসায় ভাড়ায় বসবাস করে আসছিলো। বাদী একজন স্যানেটারি মিস্ত্রি। একই বাড়ীতে ভাড়া থাকার সুবাদে গ্রেফতারকৃত শাহিন নওয়াব কে বাদীর মেয়ে আংকেল বলে ডাকতো। গত ১৫-২০ দিন ধরে গ্রেফতারকৃত শাহিন নওয়াব বাদীর মেয়েকে নিজ ঘরে ডেকে নিয়ে যেতো। বিষয়টি দৃষ্টিকটু হওয়ায় বাদী তার মেয়ে কে যাবার জন্য নিষেধ সহ গ্রেফতারকৃতকেও আর না ডাকার কথা বলে দেয়।

 

সোমবার দুপুরে বাদীর মেয়ে মাদ্রাসা থেকে বাসায় ফিরে আসে। এসময় বাদীর স্ত্রী ঘরের কাজ করছিলো। অপরদিকে গ্রেফতারকৃতের বাসায় কেউ না থাকার সুযোগে দুপুর দেড়টার দিকে বাদীর মেয়ে কে ডেকে নিয়ে নানা প্রলোভন দেখিয়ে ধর্ষণ করে। পরে বাদী বাসায় ফিরে এলে মেয়েকে কান্না করতে দেখে কারন জিজ্ঞেস করলে তার নিকট সকল কিছু খুলে বলে এবং তাকে জানানো হয় ইতিপূর্বেও একাধিকবার তার মেয়েকে ধর্ষণ করেছে গ্রেফতারকৃত শাহিন নওয়াব।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক রেজাউল জানায়, অভিযুক্ত ধর্ষককে মঙ্গলবার ভোর সাড়ে পাঁচটার দিকে কাশিপুর ফরাজিকান্দা থেকে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

এস.এ/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন