Logo
Logo
×

নগরের বাইরে

রূপগঞ্জে ২৫ বসত ঘরে তালা, স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম

Icon

রূপগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৪:৪৩ পিএম

রূপগঞ্জে ২৫ বসত ঘরে তালা, স্বেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম
Swapno


রূপগঞ্জে মাদক আটকের জেরে ২৫ বসত ঘরে তালা ঝুলিয়ে দিয়েছে মাদককারবারিরা। এসময় এক সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে জখম করে তারা। বুধবার বিকেলে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া বস্তিতে এই ঘটনা ঘটে।

 

 

ভুক্তভোগীরা জানান, চনপাড়া বস্তির মাদক কারবারি সমসের ও সাহাবুদ্দিনের ১০ কাটুন বিয়ার বুধবার বিকেলে আটক করে স্থানীয় মানুষ। এর জের ধরে ২৫ ব্যক্তির বসত ঘরে তালা ঝুলিয়ে দেয় সমশের ও সাহাবুদ্দিন। এসময় বাধা দিলে এক সেচ্ছাসেবকলীগ নেতাকে কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুত্বর জখম করে তারা। 

 

 

ভুক্তভোগীরা আরো জানান, সমশের ও সাহাবুদ্দিন স্থানীয় এমপি বলয়ের সমর্থনে চনপাড়া বস্তিতে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। অপরদিকে ক্ষতিগ্রস্থ্য ব্যক্তিরা উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাজাহান ভুইয়ার সাথে রাজনীতিতে সম্পৃক্ত।

 

 

বুধবার বিকেলে সমশশের ও সাহাবুদ্দির বিয়ার আটকে তাদের হাত থাকতে পারে সন্দেহ করে চনপাড়া পূর্ববাসন কেন্দ্রের শাজাহান ভুইয়া বলয়ের আওয়ামীলীগ নেতা ওসমান গনি বাবুল, লোকমান ভান্ডারী, মহিলালীগ নেতা স্বপ্না আক্তার, সেচ্ছাসেবকলীগ নেতা জসিম গাজীসহ ২৫ জনের বসত ঘরে তালা ঝুলিয়ে দেয়।

 

 

এসময় জসিম গাজী তালা মারতে বাধা দেয়ায় তাকে এলোপাথারী কুপিয়ে ও হাতুড়ি পেটা করে গুরুতর আহত করে সমসের, সাহাবুদ্দিন ও তাদের লোকেরা। খবর পেয়ে চনপাড়া ফাঁড়ি পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দেয়। 

 

 

স্থানীয়রা জানান, গত একযুগ যাবত রূপগঞ্জের এমপির প্রত্যক্ষ মদদে সমশের ও সাহাবুদ্দিন অপ্রতিরোধ্য হয়ে উঠেছে। তাদের দুজনের বিরুদ্ধে কেবল রূপগঞ্জ থানায় তিন ডজনের অধিক মামলা রয়েছে। তারপরও ক্ষমতাসীনদের প্রশ্রয়ে থাকার কারণে পুলিশ তাদের গ্রেফতারের সাহস পাচ্ছে না। 

 

 

এ ব্যাপারে চনপাড়া পুলিশ ফাড়ির ইনচার্জ মামুন হোসেন জানান, খবর পেয়ে পুলিশ গিয়ে ভুক্তভোগীদের বাড়ির তালা খুলে দিয়েছে। এ ঘটনায় কেউ অভিযোগ করলে সমসের যতোই প্রভাবশালী হোক তার বিরুদ্ধে আইন অনুসারে ব্যবস্থা নেয়া হবে। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন