Logo
Logo
×

নগরের বাইরে

ফতুল্লায় কিশোরীকে অপহরণ

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩০ মার্চ ২০২৩, ০৬:৪০ পিএম

ফতুল্লায় কিশোরীকে অপহরণ
Swapno

 

সামাজিক যোগায়োগ মাধ্যমে পরিচয়। তারপর প্রেম। সেই সূত্র ধরে নতুন জীবনের আশায় বাড়ী থেকে ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে প্রেমিকের হাত ধরে বাসা থেকে পালিয়ে গেছে ১৪ বছর বয়সী নবম শ্রেণিতে পড়ুয়া ছাত্রী। তবে কিশোরীর পরিবারের অভিযোগ নানা প্রলোভনের ফাঁদে ফেলে কিশোরী কে অপহরন করে নিয়ে গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচয় হওয়া যুবক মাহমুদুল হাসান।

 

এ বিষয়ে কিশোরীর বাবা বাদী হয়ে বুধবার অপহরণের অভিযোগ এনে গাজীপুর জেলার কাশিমপুর থানার নয়াপাড়া ইরার বাড়ীর ভাড়াটিয়া বাবুল হোসেনের পুত্র মাহমুদুল হাসান (২০) সহ চার জনকে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেছেন। মামলায় উল্লেখ্য করা হয়, বাদীর কিশোরী মেয়ে স্থানীয় একটি স্কুলের নবম শ্রেনীর ছাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে অভিযুক্ত মাহামুদুল হাসানের সাথে পরিচয় হয়। সেই পরিচয়ের সূত্র ধরে মাহমুদুল কিশোরী কে প্রেমের প্রস্তাব দেয়।

 

কিশোরী তা প্রত্যাখান করে পরিবারের সদস্যদের জানায়। এরপরেও মাহমুদুল কিশোরী কে নানা প্রলোভন দেখায়। ২৪ মার্চ সকাল ৯ টার দিকে বাদীর কিশোরী মেয়ে ঘরে থাকা ১ লাখ ৮০ হাজার টাকা নিয়ে বাসা থেকে বের হয়ে কাশিপুর হাটখোলাস্থ শ্যামলের বাড়ীর সামনে আসামাত্র অভিযুক্ত মাহমুদুল হাসান তাকে কৌশলে নানা প্রলোভন দেখিয়ে অটেরিক্সায় করে প্রথমে ফতুল্লা লঞ্চঘাট এলাকায় নিয়ে আসে। সেখান থেকে অপর অভিযুক্ত আসামীদের যোগসাজশে গাজীপুর নিয়ে যায়।

 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক আবু হানিফ জানায়, মামলা হয়েছে অভিযুক্ত আসামীদের গ্রেফতারের চেষ্টা করছে পুলিশ।

এস.এ/জেসি

 

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন