Logo
Logo
×

নগরের বাইরে

বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার

Icon

ফতুল্লা প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৩, ০৭:৫৭ পিএম

বলৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার
Swapno



ফতুল্লার ভুইগড়ে ভাড়াটিয়ার ৯ বছর বয়সী পুত্রকে বলৎকারের অভিযোগে বাড়িওয়ালার পুত্র সিয়াম (২০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত সিয়াম ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়ার দুলাল মিয়ার পুত্র। বৃহস্পতিবার বিকেলে তাকে ফতুল্লা মডেল থানার ভুইগড় পশ্চিম পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

 

 

এর আগে বলৎকারের শিকার হওয়া শিশুটির বাবা বাদী হয়ে সিয়াম কে অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। মামলায় উল্লেখ করা হয়, বাদীর বাবা একজন সিএনজি চালক। বাদীর পুত্র একটি আবাসিক মাদ্রাসায় আবাসিক থাকিয়া নাজেরা বিভাগে পড়াশুনা করেন। বাদীর ছেলে প্রতি বৃহস্পতিবার মাদ্রাসা থেকে বাসায় আসে।

 

 

বাদীর স্ত্রী হঠাৎ করে বিশেষ কাজে গ্রামের বাড়ীতে যায়।২৩ মার্চ বাদীর ছেলে মাদ্রাসা থেকে বাসায় চলে আসে। বাদী রাত্রে সিএনজি চালায় বলে বাদী তার ছেলে কে রাতের খাবার খাইয়ে রাতে থাকার জন্য বাড়ী ওয়ালাদের ঘরে দিয়ে আসে। রাতে বাদীর ছেলে বাড়ীওয়ালার পুত্র সিয়ামের সাথে শুয়ে পরে।

 

 

রাত দুইটার দিকে বাড়ীওয়ালার পুত্র বাদীর ছেলের মুখ চেপে ধরে জোড় পূর্বক বলৎকার করে। এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু জানায় মামলা হয়েছে। অভিযুক্ত আসামী কে বৃহস্পতিবার গ্রেপ্তার করা হয়েছে বলে তিনি জানান। এন.হুসেইন/জেসি

Abu Al Moursalin Babla

Editor & Publisher
ই-মেইল: [email protected]

অনুসরণ করুন